|
পদ্মা সেতু প্রকল্পের বিষয়ে বিশ্বব্যাংক তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সিলেটের উপশহরে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ কেন্দ্র-২ এ সাবস্টেশন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন বাতিলের সিদ্ধান্ত সঠিক হয়নি।
মন্ত্রী আরো বলেন, আগামীতে সিলেটে বিদ্যুতের উৎপাদন আরো বাড়ানো হবে।
|