|
প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্স পাঠানোর প্রতি উৎসাহী করতে আন্তর্জাতিক রেমিট্যান্স মেলা ও রোড শো করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। তিনটি পর্যায়ে এসব মেলা অনুষ্ঠিত হবে। প্রথম পর্যায়ে ১১ থেকে ২৫ সেপ্টেম্বর যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রেমিট্যান্স মেলা অনুষ্ঠিত হবে।
এসব বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক তফসিলি ব্যাংকগুলোর আন্তর্জাতিক বিভাগের (আইডি) প্রধানদের নিয়ে বৈঠক করেছে।
বাংলাদেশ ব্যাংকের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান। এসময় কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক সুধীর চন্দ্র দাস, ডেট ম্যানেজমেন্ট বিভাগের মহাব্যবস্থাপক বিষ্ণু পদ সাহাসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
|