বিজিবি সদস্যরা সাতক্ষীরার একটি গ্রাম থেকে পাচারকৃত ৩ হাজার ২শ’৪০টি মুরগীর বাচ্চা উদ্ধার করেছে।
বিজিবি ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা কালিগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম জগন্নাথপুর থেকে রোববার ২ লাখ ৭১ হাজার টাকা মূল্যের মুগীর বাচ্চা উদ্ধার করে।
বিজিবি ৩৪ ব্যাটালিয়ন ক্যাম্পের নায়েক সুবেদার আতাউর রহমান এ সম্পর্কে বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে ইছামতী নদী ও তার আশপাশে হানা দেন। বিজিবি’র উপস্থিতি টের পেযে চোরাকারবারীরা জগন্নাথপুর গ্রামে মুরগীর বাচ্চাগুলো ফেলে পালিয়ে যায়।
|