শুক্রবার হ্যাকারদের হামলার শিকার হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয় সংবাদ সংস্থা রয়টার্স। রয়টার্সের ওয়েবসাইটের নিরাপত্তা ব্যবস্থা এড়িয়ে তথ্য চুরির বদলে হ্যাকাররা নিজেদের ব্লগ প্রকাশ করে। হামলার কথা স্বীকার করেছে রয়টার্স।
জানা গেছে, হ্যাকাররা রয়টার্সডটকম (http://www.reuters.com/)-এ হামলা চালিয়ে এ প্রতিষ্ঠানের সাংবাদিকদের নামে ভুয়া ব্লগ পোস্ট করে। এতে বিশেষ বাহিনী 'ফ্রি সিরিয়ান আর্মি'র প্রধান রিয়াদ-আল-আসাদের সাক্ষাৎকার প্রকাশ করা হয়। এক বিবৃতিতে রয়টার্স জানিয়েছে, সাক্ষাৎকারটি ছিল ভুয়া। এরই মধ্যে লেখাটি সরিয়ে ফেলা হয়েছে বলেও তারা জানিয়েছে। তবে কোনো হ্যাকার এখনো এর দায় স্বীকার করেনি।
|