|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার মূল্যসূচক বৃদ্ধির পাশাপাশি বেড়েছে লেনদেনের পরিমাণ।
এদিন ডিএসইতে ২০৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ৫২ পয়েন্ট। লেনদেন হয়েছে মোট ২৩৯ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস রোববার লেনদেন হয়েছিল ২০৩ কোটি টাকা। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ৫২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯২ পয়েন্টে উঠে আসে।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৪১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ কোম্পানির তালিকায় ওঠানামা করে- আরএন স্পিনিং, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইউনিক হোটেল, সায়হাম কটন মিলস, কেয়া কসমেটিকস, আমরা টেকনোলজি, এইমস ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল ব্যাংক, গ্রামীণফোন ও ইউনাইটেড এয়ারওয়েজ ।
অন্যদিকে সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করে ৭ হাজার ৮৯০ পয়েন্টে।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে মোট ২৭ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
|