Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৪ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়ছে | newsnetbd.com
আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়ছে আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ বাড়ছে

ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) ৮ মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদ আবারও বাড়ানো হচ্ছে। আগামী ৩১ ডিসেম্বর এই ফান্ডগুলোর সময়সীমা শেষ হবে।

সংশ্লিষ্টদের অভিমত, গত দেড় বছরে পুঁজিবাজার এমনি ক্রান্তিকাল অতিক্রম করছে, আর এই মুহূর্তে ফান্ডগুলোর মেয়াদ শেষ হয়ার প্রেক্ষাপটে কোম্পানির শেয়ারের সংখা বেড়ে যাবে, যা বাজারকে আরও অস্থিতিশীল করে দিতে পারে যার কারণে ফান্ডগুলোর মেয়াদকাল বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে আইসিবি। এই জন্য সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) কাছে আইসিবি’র ৮টি মিউচ্যুয়াল ফান্ডের মেয়াদকাল বাড়োনোর লক্ষ্যে একটি প্রস্তাবও পাঠিয়েছে।

জানা গেছে, এসইসি’র গত ৪৪০তম কমিশন সভায় এসইসি’র মিউচ্যুয়াল ফান্ড ও এসভিপি বিভাগ কর্তৃক পেশকৃত কার্যপত্র অনুযায়ী কমিশন সার্বিক বিষয়ে আলোচনা উঠে আসে। বৈঠকে বলা হয়, এসব ফান্ডের করণীয় ব্যবস্থা বা পরবর্তী পদক্ষেপ হিসেবে আইসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফায়েকুজ্জামান ও এসইসি’র সদস্য হেলাল উদ্দিন নিজামীর সঙ্গে শীঘ্রই আলোচনা সাপেক্ষে সম্ভাব্য প্রস্তাবনা কমিশনকে জানানো হবে।

প্রাপ্ত তথ্য মতে, এসইসি’র ২৪ জানুয়ারি ২০১০ সালের অদেশ ও ২০ ফেব্রুয়ারি ২০১০ সালের নির্দেশনা অনুসারে, যেসব মেয়াদী মিউচ্যুয়াল ফান্ডের অনির্ধারিত মেয়াদ ইতোমধ্যে ১০ বছর অতিক্রম করেছে সেসব মেয়াদী মিউচ্যুয়াল ফান্ড ৩১ ডিসেম্বর ২০১১ সালের মধ্যে বিলুপ্ত করতে হবে। কিন্তু ২০১০ সালের ডিসেম্বর থেকে বাজারে ব্যাপক দরপতনের কারণে ২০১১ সালে এসইসি সব কিছু বিবেচনা করে আইসিবি’র ওই ৮টি মিউচ্যুয়াল ফান্ডের অবসায়নের মেয়াদ ১ বছর অর্থাৎ ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করে। কিন্তু ২০১১ সালের মতো ২০১২ সালেও বাজার পরিস্থিতির কোন উন্নতি বা অস্থিতিশীলতা না কাটায় আবারও ওই ৮টি মিউচ্যুয়াল ফান্ডের অবসায়নের মেয়াদ বাড়ানোর জন্য এসইসিকে আবেদন জানায় আইসিবি। এবারও আইসিবি ২০১৬ সাল পর্যন্ত ফান্ডের মেয়াদ বৃদ্ধির আবেদন করেছে।

এ বিষয়ে এসইসি’র একাধিক কর্মকর্তার সঙ্গে আলাপ করে জানা গেছে, বাজারে এসব ফান্ডের কেনা শেয়ারগুলো ছেড়ে দিলে প্রায় ৪০০ কোটি টাকা বাজার থেকে চলে যাবে। আর বাজারের এই পরিস্থিতিতে কর্তৃপক্ষ চাইলেও নতুন কোন ফান্ড বাজারে আসবে না। কারণ বাজারে থাকা বেশিরভাগ ফান্ডের অভিহিত মূল্য ১০ টাকা হলেও তা এখন ৫ টাকায় কিনতে পাওয়া যাচ্ছে। তবুও ক্রেতা নেই। তাই ফান্ডগুলোর মেয়াদ না বাড়িয়ে শূন্যতা তৈরি করতে চায় না এসইসি। আগের মতো এবারও কমিশনকে আইসিবিসহ অন্যান্য মেয়াদী ফান্ডের অবসায়নের মেয়াদ বৃদ্ধির আবেদন জানানো হয়েছে।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
শেয়ার ও বিনিয়োগ শেয়ার ও বিনিয়োগ
মূল্যসূচক ও লেনদেনে বড় পতন
ওঠানামার মধ্যে দিয়ে শেষ দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন
সাড়ে ৭ হাজার বিনিয়োগকারীর সুদ মওকুফ
লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে
বে-লিজিং, মারিকো এবং রেকিট বেনকিজার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, সূচক ৩২ পয়েন্ট কমেছে
১০ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
পাস হলো ডিমিউচুয়ালাইজেশন বিল
দর বাড়লেও নতুন সূচক সামান্য কমেছে
বৃহস্পতিবারে সূচক ৩৬ পয়েন্ট বেড়েছে, ১৭১ কোটি টাকার লেনদেন
১১ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জ বাজেট প্রস্তাব জমা দেবে শনিবার
পুঁজিবাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ করমুক্ত রাখার প্রস্তাব
উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে
ইস্টার্ন কেবল কোম্পানির লভ্যাংশ ঘোষণা
দশ মাসে ডিএসই থেকে ৬৯ কোটি টাকা রাজস্ব আয়
মাইডাস, ফিনিক্স সিকিউরিটিজ ও লঙ্কাবাংলা ইনভেস্টম্যান্টকে জরিমানা
লেনদেনের সঙ্গে বেড়েছে সূচকও
পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা পুনর্অর্থায়ন করতে যাচ্ছে সরকার
সূচকের উর্ধগতি, লেনদেন হ্রাস
ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ বোনাস শেয়ার
রোববার সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে
মূল্যসূচক বেড়েছে, লেনদেন হয়েছে ২৯৫ কোটি টাকা
বাংলাদেশে আরো বেশী বিনিয়োগে আগ্রহী চীন
এক্সপ্রেস ইনস্যুরেন্সের ২৪ শতাংশ লভ্যাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জের ১২ সদস্যকে অনাপত্তিপত্র
উভয় বাজারে সূচক-লেনদেন বেড়েছে
৫ বছরের কর অবকাশ সুবিধা চেয়েছে ডিএসই
লেনদেন পাঁচ শ’ কোটি টাকা ছাড়িয়েছে
উভয় বাজারেই দাম বৃদ্ধি
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us