Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৫ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
মংলা বন্দর উন্নয়নে ১শ’ কোটি ডলার বিনিয়োগ করবে ব্রিটিশ কোম্পানি | newsnetbd.com
মংলা বন্দর উন্নয়নে ১শ’ কোটি ডলার বিনিয়োগ করবে ব্রিটিশ কোম্পানি মংলা বন্দর উন্নয়নে ১শ’ কোটি ডলার বিনিয়োগ করবে ব্রিটিশ কোম্পানি

ব্রিটিশ কোম্পানি ‘পোর্ট ইভালুয়েশন ম্যানেজমেন্ট’ (পোর্ট-ইভো) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলা বন্দর উন্নয়নে একশ’ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে। ব্রিটেনের বিদেশ এবং কমনওয়েলথ ও উত্তর আয়ারল্যান্ড বিষয়ক পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগ লন্ডনে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আজ তাঁর হোটেল স্যুটে বৈঠককালে এ কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী হেগকে যুক্তরাজ্যের এই বিনিয়োগ প্রস্তাব বিবেচনার আশ্বাস দিয়েছেন।
নদী খনন, নতুন হার্বার ক্রেন ক্রয়, কন্টেইনার টার্মিনাল, তেলের ট্যাঙ্ক স্টোরেজ ও পানি শোধনাগার নির্মাণ খাতে ‘পোর্ট ইভো’ বিনিয়োগ করতে আগ্রহী।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, পোর্ট ইভো বৈঠকে ৪৫০ মিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে তেল ও গ্যাস ভিত্তিক একটি বিদ্যুৎ কেন্দ্র স্থাপন এবং একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠারও প্রস্তাব দিয়েছে।
বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের সময়ের পরীক্ষিত বন্ধু ও উন্নয়ন অংশীদার। দেশটি বাংলাদেশের তৃতীয় বৃহত্তম রফতানি বাজার।
চিহ্নিত শিল্পগুলোতে বিশেষত সেবা খাতে যুক্তরাজ্যে ‘বিজনেস-বিজনেস ম্যাচ মেকিং’-এর বিষয়টি বিবেচনা করতে পারে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশে মোট সরাসরি বিদেশী বিনিয়োগের (এফডিআই) শতকরা ২২ ভাগ যুক্তরাজ্যের।
শেখ হাসিনা বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং উচ্চ শিক্ষা খাতে বিনিয়োগের জন্য ব্রিটিশ উদ্যোক্তাদের আহ্বান জানান।
প্রধানমন্ত্রী তাঁর সরকারের মেয়াদকালে বিভিন্ন খাতে বিশেষত কৃষি, দারিদ্র্য বিমোচন, স্বাস্থ্য, শিক্ষা ও তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশের অর্জন সম্পর্কে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন।
বিরোধী দল লাগাতার সংসদ বর্জন সত্ত্বেও সংসদীয় স্থায়ী কমিটিগুলোর বৈঠকে অংশগ্রহণ করছে উল্লেখ করে তিনি সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করার লক্ষ্যে তাঁর সরকারের গৃহীত নানা পদক্ষেপ সম্পর্কে উইলিয়াম হেগকে অবহিত করেন।
তিনি বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে তাঁর সরকার বাংলাদেশের বদনাম ঘুচাতে সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদীদের কঠোর হাতে দমন করেছে।
এ ক্ষেত্রে তিনি ২০০১ থেকে ২০০৭ সাল পর্যন্ত বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে সন্ত্রাসীদের কার্যক্রম ও বোমা হামলা এবং সাম্প্রদাকি সহিংসতার ঘটনার উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী মানবাধিকার রক্ষা, গণতন্ত্র, স্বাধীন নির্বাচন কমিশন, সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠার ব্যাপারে তাঁর সরকারের দৃঢ় প্রতিশ্র“তির কথা উল্লেখ করে সন্ত্রাসবাদ দমনে ব্রিটেনের আরও সহযোগিতা কামনা করেন।
এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, এ্যাম্বাসেডর এ্যাট লার্জ এম জিয়াউদ্দিন এবং লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার ড. সাইদুর রহমান খান উপস্থিত ছিলেন।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
শেয়ার ও বিনিয়োগ শেয়ার ও বিনিয়োগ
মূল্যসূচক ও লেনদেনে বড় পতন
দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, সূচক ৩২ পয়েন্ট কমেছে
১০ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
পাস হলো ডিমিউচুয়ালাইজেশন বিল
দর বাড়লেও নতুন সূচক সামান্য কমেছে
বৃহস্পতিবারে সূচক ৩৬ পয়েন্ট বেড়েছে, ১৭১ কোটি টাকার লেনদেন
১১ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জ বাজেট প্রস্তাব জমা দেবে শনিবার
পুঁজিবাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ করমুক্ত রাখার প্রস্তাব
উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে
ইস্টার্ন কেবল কোম্পানির লভ্যাংশ ঘোষণা
দশ মাসে ডিএসই থেকে ৬৯ কোটি টাকা রাজস্ব আয়
মাইডাস, ফিনিক্স সিকিউরিটিজ ও লঙ্কাবাংলা ইনভেস্টম্যান্টকে জরিমানা
লেনদেনের সঙ্গে বেড়েছে সূচকও
পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা পুনর্অর্থায়ন করতে যাচ্ছে সরকার
সূচকের উর্ধগতি, লেনদেন হ্রাস
ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ বোনাস শেয়ার
রোববার সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে
মূল্যসূচক বেড়েছে, লেনদেন হয়েছে ২৯৫ কোটি টাকা
বাংলাদেশে আরো বেশী বিনিয়োগে আগ্রহী চীন
এক্সপ্রেস ইনস্যুরেন্সের ২৪ শতাংশ লভ্যাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জের ১২ সদস্যকে অনাপত্তিপত্র
উভয় বাজারে সূচক-লেনদেন বেড়েছে
৫ বছরের কর অবকাশ সুবিধা চেয়েছে ডিএসই
লেনদেন পাঁচ শ’ কোটি টাকা ছাড়িয়েছে
উভয় বাজারেই দাম বৃদ্ধি
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us