Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২০ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
দু’মাসের মধ্যেই টিপাইমুখ জরিপ শুরু হবে : দীপু মনি | newsnetbd.com
দু’মাসের মধ্যেই টিপাইমুখ জরিপ শুরু হবে : দীপু মনি দু’মাসের মধ্যেই টিপাইমুখ জরিপ শুরু হবে : দীপু মনি

পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আগামী দু’মাসের মধ্যে টিপাইমুখ বাঁধ প্রকল্পের যৌথ জরিপ শুরু হবে বলে তিনি আশা করছেন। ঢাকা ও দিল্লী এর আগে যৌথ জরিপ চালাতে সম্মত হয়।
পররাষ্ট্রমন্ত্রী মনি বাংলাদেশে ভারতীয় সংবাদদাতা সমিতি আয়োজিত ভারত-বাংলা সম্পর্ক শীর্ষক এক আলোচনা অনুষ্ঠানে বলেন, যৌথ জরিপ শুরু করার প্রক্রিয়া চলছে। তিনি বলেন, আগামী দু’মাসের মধ্যেই এই জরিপ শুরু হবে বলে আমরা আশা করছি।
ডা. দীপু মনি বলেন, যৌথ জরিপ টিমের বাংলাদেশ প্রতিনিধিদের একটি তালিকা ইতোমধ্যেই পাঠানো হয়েছে। ভারতীয় প্রতিনিধি দলের নামের তালিকার জন্য এখন অপেক্ষা করা হচ্ছে এবং শিগগিরই এই তালিকা দেয়া হবে বলে ধারণা করা হচ্ছে।
ভারত এর আগে অভিন্ন বরাক নদীর ওপর একটি হাইডোইলেট্রিক বাঁধ নির্মাণের পরিকল্পনার ঘোষণা দেয়। এতে বাংলাদেশে ব্যাপক উদ্বেগ উৎকণ্ঠার সৃষ্টি হয়।
বাংলাদেশ প্রস্তাবিত এই বাঁধ নির্মাণ করা হলে এতে কি ধরনের ইতিবাচক ও নেতিবাচক প্রভাব পড়তে পারে তা নিরূপণ করার জন্য একটি যৌথ জরিপ চালানোর দাবি জানায়। বাঁধটি নির্মাণ করা হলে ভাটিতে বাংলাদেশে এর ক্ষতিকর প্রভাব এবং অঞ্চলে পরিবেশগত হুমকি সৃষ্টি হতে পারে বলে বিশেষজ্ঞরা আশংকা করছেন।
অভিন্ন তিস্তা নদী সংক্রান্ত চুক্তির সর্বশেষ অবস্থা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মনি বলেন, দু’টি দেশই এর আগে চুক্তি স্বাক্ষরে সম্মত হয়েছিল এবং আমরা এখন অপেক্ষা করছি, ভারত তাদের নিজস্ব প্রক্রিয়ায় এই সমস্যার সমাধান করবে।
তিনি বলেন, তিস্তা ইস্যুতে আমাদের অবস্থান অপরিবর্তিত রয়েছে। আমরা চুক্তি স্বাক্ষরের অপেক্ষায় রয়েছি।
আরেক প্রশ্নের জবাবে ছিটমহল ও অপদখলীয় জমি বিনিময় সম্পর্কে দীপু মনি বলেন, গতবছর ভারতীয় প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং-এর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং ভারতীয় পার্লামেন্ট এই চুক্তি অনুমোদন করলেই তা বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, ‘আমরা ভারতীয় পার্লামেন্টের পরবর্তী যেকোন অধিবেশনে চুক্তিটি অনুমোদনের জন্য অপেক্ষা করছি.... আপনারা জানেন এ ব্যাপারে ক্ষমতাসীন ও বিরোধী উভয় দলের ঐকমত্য আছে।’
তিনি বলেন, ঢাকা সীমান্তে কোন মৃত্যু দেখতে চায় না, যদিও ভারত সীমান্ত হত্যাকাণ্ডের সংখ্যা কমিয়েছে।
আরেক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোন মূল্যে প্রস্তাবিত পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করা হবে।
তিনি বলেন, নিজেদের অর্থায়নে সেতু নির্মাণের উদ্যোগের পাশাপাশি দাতাদের সঙ্গেও আলোচনা চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার অতীতের মতোই জাতির স্বপ্ন বাস্তবায়ন করবে উল্লেখ করে তিনি বলেন, ‘উভয় প্রচেষ্টাই অব্যাহত থাকবে, কিন্তু এটা নিশ্চিত সেতু নির্মিত হবে।’
এমন এক সময় তিনি এ মন্তব্য করলেন যখন মন্ত্রিসভা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের লক্ষ্যে দেশে ও বিদেশে বাংলাদেশীদের কাছ থেকে অনুদান সংগ্রহের জন্য দু’টি ব্যাংক হিসাব খোলার সিদ্ধান্ত অনুমোদন করেছে।
মিয়ানমারের জাতিগত রোহিঙ্গা মুসলিমদের অন্য কোন দেশে প্রত্যাবাসন সম্পর্কে সেদেশের প্রেসিডেন্ট থেইন সিন-এর বক্তব্যকে পররাষ্ট্রমন্ত্রী মায়ানমারের অভ্যন্তরীণ বিষয় হিসেবে অভিহিত করেন।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
পরিবেশ, জ্বালানী ও পর্যটন পরিবেশ, জ্বালানী ও পর্যটন
বায়ু দূষণের ৩০ ভাগের জন্য কলকারখানা দায়ী - পরিবেশমন্ত্রী
জুলাই থেকে দেশে সনাতন পদ্ধতিতে ইট তৈরি করতে পারবে না
গ্যাস বিক্রি নয়, গ্যাসভিত্তিক শিল্পকারখানা গড়ে তোলা হবে- প্রধানমন্ত্রী
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়নে ঢাকা-দিল্লি চুক্তি সই আজ
রামপালে বিদ্যুত প্রকল্প বাস্তবায়নে ভারত-বাংলাদেশ চুক্তি
কালবৈশাখী ঝড়ে ৯ জন নিহত
২০২০ সালের মধ্যে ২২ শতাংশ গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস করা সম্ভব- এডিবি
জলবায়ু খাতে এডিবির ঋণ বাতিলের দাবি ইক্যুইটিবিডির
বিদ্যুত হাব নির্মাণে জাইকা দেবে চার শ’ কোটি ডলার
আখাউড়া স্থলবন্দরে পর্যটকদের জন্য গ্যালারি হচ্ছে
টঙ্গীতে ২৪৬ বন্য পাখি উদ্ধার, আটক ১২
ঢাকা-বরিশাল রুটে আবারো শুরু হচ্ছে বিমান চলাচল
পর্যটন করপোরেশন নয় কোটি ৩৪ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে
জাতীয় গ্রিডে বির্পযয়, উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ইনানীর পাহাড়ে আগুন ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য
তেল শোধনাগার করে দিতে চায় চীন
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে নিহত ৫
ভর্তুকি কমাতে আবার বাড়তে পারে বিদ্যুৎ এর দাম
পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় দরকার - প্রধানমন্ত্রী
হালদা নদীতে ডিম ছাড়া শুরু করেছে মা মাছ
ফরমালিন আমদানি করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে
সারাদেশে বিভিন্ন স্থানে বজ্রপাত, ৯ জনের মৃত্যু
আসছে ঘূর্ণিঘড় ‘মহাসেন’
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আরো সাশ্রয়ী হোন- প্রধানমন্ত্রী
নতুন গ্যাস সংযোগ তদারকিতে জ্বালানি বিভাগের কমিটি
আসছে ‘মহাসেন’, সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর বিপদ সংকেত
উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ‘মহাসেন’
"মহাসেন" বাংলাদেশের উপকূলের দিকে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে জনগণের করণীয়
দুর্বল হয়ে পড়েছে মহাসেন
সারাদেশে বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত, রাজধানীতে থাকবে আরও দুই দিন
মহাসেনের আঘাতে ১১ জনের মৃত্যু, বাড়িঘর বিধ্বস্ত
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us