Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৫ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
অর্গান ডেনিমস ও এনভয় টেক্সটাইলের আইপিও বাতিলের দাবি | newsnetbd.com
অর্গান ডেনিমস ও এনভয় টেক্সটাইলের আইপিও বাতিলের দাবি অর্গান ডেনিমস ও এনভয় টেক্সটাইলের আইপিও বাতিলের দাবি

অর্গান ডেনিমস লিমিটেড ও এনভয় টেক্সটাইল লিমিটেডের আইপিওর অনুমোদন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদ। সংগঠনটির পক্ষ থেকে গত ২৮ জুন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (এসইসি) লিখিতভাবে এই দাবি জানানো হয়।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সভাপতি মিজান উর রশিদ চৌধুরী ও সাধারণ সম্পাদক কাজী আবদুর রাজ্জাক স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, ২০১০ সালের ডিসেম্বর থেকে শেয়ারবাজারে যে মহা ধসের সৃষ্টি হয়েছে, তা আজও অব্যাহত রয়েছে। মহা ধসে পড়ে বিনিয়োগকারীরা নিঃস্ব হয়েছেন। বাজারে পতন শুরুর পর যেসব কোম্পানি প্রিমিয়ামসহ বাজারে এসেছে, সেসব কোম্পানির অধিকাংশের শেয়ারের দাম অভিহিত মূল্যের নিচে নেমে এসেছে।

চিঠিতে বলা হয়, গত ২৯ মে এসইসির ৪৩৪তম কমিশন সভায় অর্গান ডেনিমসের আইপিওর মাধ্যমে তালিকাভুক্তির অনুমোদন দেওয়া হয়। এ ক্ষেত্রে প্রতিটি শেয়ারের দাম ৩৪ টাকা প্রিমিয়ামসহ ৪৪ টাকায় নির্ধারণ করা হয়।

ওই চিঠিতে আরও বলা হয়, এনভয় টেক্সটাইল লিমিটেডকে ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের দাম ২০ টাকা প্রিমিয়ামসহ ৩০ টাকায় অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থ।
শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে এই কোম্পানি দুটি প্রিমিয়ামসহ বাজারে এলে বিনিয়োগকারীরা ক্ষতিগ্রস্ত হবেন বলে মনে করছে বিনিয়োগকারী ঐক্য পরিষদ। আর তাই প্রতিষ্ঠান দুটির আইপিওর অনুমোদন বাতিলের আহ্বান জানায় সংগঠনটি।

এদিকে সম্প্রতি তালিকাভুক্ত হওয়া বেশ কয়েকটি কোম্পানির শেয়ারের দাম এরই মধ্যে প্রস্তাব (অফার) মূল্যের নিচে নেমে আসায় সংগঠনটির পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
ডিএসই সূত্রে জানা যায়, ২৯ জুলাই থেকে ২ আগস্ট এনভয় টেক্সটাইল লিমিটেড এবং ৯ থেকে ১৩ সেপ্টেম্বর অর্গান ডেনিমস লিমিটেডের আইপিওর সাবস্ক্রিপশন চলবে।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
শেয়ার ও বিনিয়োগ শেয়ার ও বিনিয়োগ
মূল্যসূচক ও লেনদেনে বড় পতন
দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, সূচক ৩২ পয়েন্ট কমেছে
১০ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
পাস হলো ডিমিউচুয়ালাইজেশন বিল
দর বাড়লেও নতুন সূচক সামান্য কমেছে
বৃহস্পতিবারে সূচক ৩৬ পয়েন্ট বেড়েছে, ১৭১ কোটি টাকার লেনদেন
১১ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জ বাজেট প্রস্তাব জমা দেবে শনিবার
পুঁজিবাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ করমুক্ত রাখার প্রস্তাব
উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে
ইস্টার্ন কেবল কোম্পানির লভ্যাংশ ঘোষণা
দশ মাসে ডিএসই থেকে ৬৯ কোটি টাকা রাজস্ব আয়
মাইডাস, ফিনিক্স সিকিউরিটিজ ও লঙ্কাবাংলা ইনভেস্টম্যান্টকে জরিমানা
লেনদেনের সঙ্গে বেড়েছে সূচকও
পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা পুনর্অর্থায়ন করতে যাচ্ছে সরকার
সূচকের উর্ধগতি, লেনদেন হ্রাস
ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ বোনাস শেয়ার
রোববার সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে
মূল্যসূচক বেড়েছে, লেনদেন হয়েছে ২৯৫ কোটি টাকা
বাংলাদেশে আরো বেশী বিনিয়োগে আগ্রহী চীন
এক্সপ্রেস ইনস্যুরেন্সের ২৪ শতাংশ লভ্যাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জের ১২ সদস্যকে অনাপত্তিপত্র
উভয় বাজারে সূচক-লেনদেন বেড়েছে
৫ বছরের কর অবকাশ সুবিধা চেয়েছে ডিএসই
লেনদেন পাঁচ শ’ কোটি টাকা ছাড়িয়েছে
উভয় বাজারেই দাম বৃদ্ধি
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us