পদ্মা অয়েল কম্পানির ৪২তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্পন্ন হয়েছে। বার্ষিক সাধারণ সভায় ২০১০-১১ অর্থবছরের জন্য ৫০ শতাংশ নগদ এবং ৫০ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়।
চট্টগ্রামের পতেঙ্গায় পদ্মা অয়েলের প্রধান স্থাপনায় (এমআই) গত ২৮ জুন অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় সভাপতিত্ব করেন কম্পানির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আবুবকর সিদ্দিক।
বার্ষিক সাধারণ সভায় মমতাজ আলা শাকুর আহমেদ ও এ কে এম আফজালুর রহমান আবার পরিচালক নির্বাচিত হন।
|