২ ব্যাংকের ৩ পরিচালকের শেয়ার কেনার ঘোষণা | newsnetbd.com
২ ব্যাংকের ৩ পরিচালকের শেয়ার কেনার ঘোষণা
দুই প্রতিষ্ঠানের তিনজন পরিচালক শেয়ারবাজার থেকে ৭১ লাখ ৯৫ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকিং খাতের সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালক মেজর অব. ডা. মো. রেজাউল হক এ প্রতিষ্ঠানের ৬০ লাখ ৪৫ হাজার শেয়ার এবং এনসিসি ব্যাংকের দুই পরিচালকের মধ্যে মাহবুবুল আলম এ প্রতিষ্ঠানের এক লাখ ৫০ হাজার শেয়ার ও তোফাজ্জল হোসেন ১০ লাখ শেয়ার (ব্লক মার্কেট থেকে) বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে কেনার ঘোষণা দিয়েছেন।