Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ১৯ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
নারীদের জন্য নিরাপদ কানাডা আর ঝুঁকিপূর্ণ ভারত, সমীক্ষার ফলাফল | newsnetbd.com
নারীদের জন্য নিরাপদ কানাডা আর ঝুঁকিপূর্ণ ভারত, সমীক্ষার ফলাফল নারীদের জন্য নিরাপদ কানাডা আর ঝুঁকিপূর্ণ ভারত, সমীক্ষার ফলাফল

বিশ্বের উন্নত এবং উদীয়মান অর্থনীতির দেশগুলোর মধ্যে নারীদের জন্য সেরা দেশ কানাডা৷ অন্যদিকে, অর্থনৈতিক দিক থেকে দ্রুত উন্নতি করলেও নারীদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ এবং কম সুযোগ-সুবিধার দেশ হিসেবে চিহ্নিত হয়েছে ভারত৷ এ তথ্য থমসন রয়টার্স ফাউন্ডেশনের সহযোগী সংগঠন ট্রাস্টল পরিচালিত এবং ৩৭০ জন জেন্ডার বিশেষজ্ঞের অংশগ্রহণে সম্পাদিত একটি সমীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে হাফ দ্য স্কাই: টার্নিং অপরেশন ইনটু অপরচুনিটি ফর উইমেন ওয়ার্ল্ডওয়াইড শীর্ষক প্রতিবেদনে।

সমীক্ষায় দেখা গেছে, নারীর সমান অধিকার, নারীর প্রতি সহিংসতা ও বঞ্চনা প্রতিরোধে শক্ত নীতিমালা এবং স্বাস্থ্য সেবার সুযোগ বিষয়গুলি বিবেচনায় ধনী দেশগুলোর মধ্যে সেরা হয়েছে কানাডা৷ অন্যদিকে, শিশুমৃত্যুর হার, কন্যা শিশু হত্যা, বাল্য বিবাহ এবং দাসত্বের মতো ঘৃণ্য কর্মকাণ্ডের জন্য নারীদের জন্য সবচেয়ে খারাপ দেশ হিসেবে গণ্য করা হয়েছে ভারতকে৷ জি টোয়েন্টি সদস্য দেশগুলোর মধ্যে নারীদের সুযোগ সুবিধার দিক থেকে সর্বোত্তম ও সবচেয়ে খারাপ দেশ কোনটি - এই প্রশ্নের উত্তর খুঁজতেই ট্রাস্টল বিভিন্ন শ্রেণী-পেশার নারীদের মধ্যে এই সমীক্ষা চালায়৷

নেতিবাচক দিক থেকে ভারতের চেয়ে এক ধাপ উপরে রয়েছে সৌদি আরব৷ রক্ষণশীল এই দেশটিতে যদিও এখনও নারীদের জন্য গাড়ি চালানোর অনুমতি নেই৷ এছাড়া সেদেশের নারীরা মাত্র গত বছর ভোটাধিকার লাভ করেছে৷ তবে সেখানকার নারীরা অধিকাংশই সুশিক্ষিত বলে তাদের পরিস্থিতি ভারতের চেয়ে একটু ভালো বলে ধরা হয়েছে৷ নারী অধিকার ও নারীদের জন্য সুযোগ-সুবিধার বিবেচনায় সৌদি আরবের চেয়ে এক ধাপ করে উপরে রয়েছে যথাক্রমে ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা এবং মেক্সিকো৷

এই প্রতিবেদনের অন্যতম লেখিকা ও সাংবাদিক নিকোলাস ক্রিস্টোফ বলেন, সৌদি আরব অনেক ধনী দেশ এবং সে তুলনায় ভারত বেশ গরিব দেশ বলেই শুধু তাদের মধ্যে অবস্থানের ক্ষেত্রে কিছুটা পার্থক্য হয়েছে৷ নচেৎ উভয় দেশেই একটি ব্যাপারে সাদৃশ্য রয়েছে যে, শুধুমাত্র নারী হওয়ার কারণেই একই যোগ্যতা সম্পন্ন পুরুষদের চেয়ে তাদের এক ভিন্ন মাত্রার ভবিষ্যতের দিকে এগুতে হয়৷

প্রিন্ট প্রিভিও | পিছনে 
শিক্ষা ও উন্নয়ন শিক্ষা ও উন্নয়ন
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শনিবার খোলা রাখার সিদ্ধান্ত
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
মঙ্গল ও বুধবারের হরতালে এইচএসসি পরীক্ষার সিদ্ধান্ত হবে সোমবার
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছয় সহকারী প্রক্টরের পদত্যাগ, অনড় ভিসি
মঙ্গলবার ও আগামীকাল বুধবারের এইচএসসি পরীক্ষা ১১ ও ১০ মে
সৃজনশীল মেধা বিকাশে সবই করবে সরকার- প্রধানমন্ত্রী
বাংলাদেশে মানবাধিকার প্রকল্পে ১৬ কোটি টাকা সহায়তা দিচ্ছে ইউরোপীয় ইউনিয়ন
অনলাইন মিডিয়া নীতিমালা প্রণয়নে কাজ চলছে -তথ্যমন্ত্রী
সব কম্পানিকেই ক্ষতিপূরণ দেওয়ার দাবি অক্সফামের
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি শিক্ষক সমিতির
কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. খন্দকার আশরাফ
শিশু-মাতৃমৃত্যুর হার নিয়ন্ত্রণে বাংলাদেশ দৃষ্টান্ত- জাতিসংঘ মহাসচিব
আজ প্রকাশিত হচ্ছে এসএসসির ফল
এসএসসি পরীক্ষার ফল প্রকাশ, পাসের গড় হার ৮৯.১৩
সিটি করপোরেশন নির্বাচন করতে আইনগত বাধা নেই
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে - শিক্ষামন্ত্রী
একাদশ শ্রেণীতে ভর্তির নীতিমালা চূড়ান্ত, ভর্তি জিপিএ’র ভিত্তিতে
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us