|
অনলাইনে কর পরিশোধ-পদ্ধতির প্রথম এক মাসে চার লাখ ৬৮০ টাকা সরকারি কোষাগারে জমা পড়েছে। শতাধিক করদাতা গত এক মাসে অগ্রিম কর হিসাবে এই অর্থ পরিশোধ করেছেন।
তবে বেশ কয়েকজন করদাতা অগ্রিম কর হিসাবে মাত্র এক টাকাও অনলাইনে জমা দিয়েছেন। মূলত পরীক্ষামূলক জমা হিসাবে এই অর্থ পরিশোধ করেছেন সংশ্লিষ্ট করদাতারা।
গত এক মাসে একজন করদাতা অনলাইনে সর্বোচ্চ দুই লাখ টাকা পরিশোধ করেছেন। কেউ ৫০ হাজার, কেউ ৩০ হাজার, কেউবা ২০ হাজার টাকা করে জমা দিয়েছেন। তবে বেশির ভাগই ২৫০ থেকে এক হাজার টাকা জমা দিয়েছেন।
প্রতিদিন গড়ে আট থেকে ১০ জন করদাতা অনলাইনে অগ্রিম আয়কর পরিশোধ করছেন।
|