Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৫ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
ইরানের তেল রপ্তানি বন্ধে নিষেধাজ্ঞা কার্যকর শুরু | newsnetbd.com
ইরানের তেল রপ্তানি বন্ধে নিষেধাজ্ঞা কার্যকর শুরু ইরানের তেল রপ্তানি বন্ধে নিষেধাজ্ঞা কার্যকর শুরু

পরমাণু কর্মসূচি বাস্তবায়ন করছে এই অভিযোগে ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করার সিদ্ধান্ত নেয় মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। সিদ্ধান্ত অনুসারে ১ জুলাই থেকে ইইউ দেশসমূহ ইরান থেকে তেল রপ্তানি বন্ধ করছে। আর বৃহস্পতিবার থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা কড়াকড়িভাবে বাস্তবায়ন শুরু হয়েছে।

এই নিষেধাজ্ঞার আওতায় সংশ্লিষ্ট ব্যাংকগুলো ইরানের তেল রপ্তানির কাজে অর্থ লেনদেন করতে পারবে না৷ এমনকি ইরানের প্রতিবেশী দেশ পাকিস্তান ও আফগানিস্তানসহ অধিকাংশ দেশের ব্যাংকগুলোকে এই নিষেধাজ্ঞা মেনে চলতে হবে৷ তবে অামেরিকার সিদ্ধান্তের সাথে সংহতি প্রকাশ করে ভারত ও চীনের মতো বড় অর্থনীতির দেশগুলো ইতিমধ্যে ইরান থেকে তেল আমদানি হ্রাস করায় তাদের জন্য কিছুটা শিথিলতা দেখিয়েছে যুক্তরাষ্ট্র৷

আপাতত এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে ইইউ সদস্য দেশসমূহ এবং চীন, জাপান, সিঙ্গাপুর, ভারত, মালয়েশিয়া, দক্ষিণ আফ্রিকা, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা, তুরস্ক ও তাইওয়ান৷ তবে এই সিদ্ধান্ত আপাতত ছয় মাসের জন্য৷ এরপরে তা আবার নবায়ন করা হতে পারে৷

ইরানের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি নিয়ে ভারত, চীন ও সিঙ্গাপুরের সাথে বেশ কয়েক দফা আলোচনা করেছে ওয়াশিংটন৷ প্রথমদিকে ভারত এবং চীন এ ব্যাপারে তাদের শিল্প খাতের জন্য বিপুল পরিমাণ তেলের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলে আসছিল৷ তবে বৃহস্পতিবার এক মার্কিন কর্মকর্তা এক্ষেত্রে চীন ও সিঙ্গাপুরের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করে বলেন, ‘‘চীন গত জানুয়ারি থেকে মে মাস সময়ের মধ্যে গত বছরের একই সময়ের তুলনায় ইরান থেকে ২৫ শতাংশ তেল আমদানি হ্রাস করেছে৷'' এছাড়া চলতি বছরে চীন ইরান থেকে তেল আমদানি আরো হ্রাস করবে এমন কথাও জানিয়েছেন ঐ মার্কিন কর্মকর্তা৷

ইরান থেকে তেল আমদানি করতে না পারলে বিকল্প কী পন্থায় নিজেদের তেলের চাহিদা পূরণ করা যাবে এ ব্যাপারেও দেশগুলো যথেষ্ট প্রস্তুতি গ্রহণ করেছে বলে মনে করেন এক্সোনমোবিল এর প্রধান নির্বাহী কর্মকর্তা রেক্স টিলারসন৷ তবে ইরান সতর্ক করে দিয়েছে যে, তাদের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা তেলের বাজারে মুদ্রাস্ফীতি ডেকে আনবে৷

অবশ্য ইরানের এমন সতর্কবাণী নাকচ করে দিয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রী হিলারি ক্লিন্টন আবারও ইরানের প্রতি আহ্বান জানিয়েছেন আগামী মঙ্গলবার তুরস্কে অনুষ্ঠিতব্য বিশেষজ্ঞ পর্যায়ের বৈঠকে নিজেদের পরমাণু কর্মসূচি নিয়ে সংকট দূর করতে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণের৷

প্রিন্ট প্রিভিও | পিছনে 
বিশ্ব ও বাণিজ্য বিশ্ব ও বাণিজ্য
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শিশুসহ ৯১ জনের মৃত্যু
ওবামার বেশিরভাগ কাজে সমর্থন রয়েছে বেশিরভাগ মার্কিনির
মন্দায় পড়ার আশঙ্কা এড়াল যুক্তরাজ্য
ইরাকে সহিংস বিক্ষোভ, এ পর্যন্ত নিহত ১৯০
চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনার ২৭তম বার্ষিকী
পোশাক শিল্প শ্রমিকদের অবস্থার উন্নয়নে পোপের আহ্বান
সাভারে ভবনধসে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে ব্রিটিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক
কারখানায় নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সচেতন হতে হবে- ইউরোপীয় ইউনিয়ন
পোশাক শ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মতো : পোপ
বেনজির ভুট্টোকে তালেবানরা হত্যা করেনি : ইমরান খান
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে মুক্ত মিয়ানমার
বিমান ভ্রমণ বেড়েছে ৫.৯ শতাংশ - আইএটিএ
বাংলাদেশের বাণিজ্য মর্যাদা স্থগিত করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
মালয়েশিয়ার নির্বাচনে ক্ষমতাসীন জোটের জয়
দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক
সিরিয়ায় রক্তপাত বন্ধে আলোচনা চায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া
ঘুষ কেলেঙ্কারি: ভারতের রেলমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ
সিরিয়ায় মুক্তি পেলেন চার জাতিসংঘ শান্তিরক্ষী
প্রধানমন্ত্রী হওয়ার পথে নওয়াজ শরীফ
মমতার কংগ্রেস বিরোধিতা বাড়ছে
জাপানের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে চীনের জাহাজ
ব্রিটেনের ইইউ সদস্যপদ নিয়ে ক্ষমতাসীন দলে বিভক্তি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ
বঙ্গোপসাগরে নৌকা ডুবে দু’শ’ রোহিঙ্গার মৃত্যু
নারীরা ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারছেন না
এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি টয়োটা, পরেই আছে স্যামসাং
বিশ্বব্যাপী ১৪ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি
আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস
ইরাকে বোমা হামলায় নিহত ৭৬
চীনে বন্যা ও ভূমিধসে ৫০ জনের প্রাণহানি
উন্নয়নশীল দেশের অংশীদারিত্ব বিশ্ব বিনিয়োগে তিনগুণ হবে -বিশ্বব্যাংকের প্রতিবেদন
এমিরেটস্ গ্রুপের ৮৪ কোটি ৫০ লাখ ডলার নিট মুনাফা অর্জন
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us