Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ১৮ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
ভারতে চলতি মাসে পেট্রোলের দাম দ্বিতীয়বারের মতো কমলো | newsnetbd.com
ভারতে চলতি মাসে পেট্রোলের দাম দ্বিতীয়বারের মতো কমলো ভারতে চলতি মাসে পেট্রোলের দাম দ্বিতীয়বারের মতো কমলো

ভারতে চলতি মাসে পেট্রোলের দাম দ্বিতীয়বারের মতো কমানো হয়েছে। গত ২৩ মে এক ধাক্কায় ১১ শতাংশ বা লিটার প্রতি প্রায় সাড়ে ৭ রুপি বেড়েছিল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)সহ সব রাষ্ট্রায়ত্ত তেল সংস্থা বৃহস্পতিবার লিটার পিছু পেট্রোলের দাম আর এক দফা কমানোর কথা ঘোষণা করে।

এর ফলে কলকাতাসহ গোটা রাজ্যে লিটার প্রতি পেট্রোলের দাম ৩.০৭ রুপি কমে দাঁড়াল ৭২.৭৪ রুপি। এই নিয়ে এ মাসে দু’দফায় মোট দাম কমলো ৫.১৪ পয়সা।

তেল সংস্থাগুলির সূত্রে জানানো হয়েছে, বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম নিম্নমুখী। তাই রুপির দাম কমলেও তেলের দাম কমাতে সমস্যা নেই। যদিও প্রশাসনের একটি অংশের বক্তব্য, টাকার দাম তলানিতে ঠেকেছে এই যুক্তি দেখিয়ে নিজেদের অসুবিধার কথা জানিয়েছিল সংস্থাগুলো।

তেল সংস্থাগুলো জানায়, ইউরোপীয় সঙ্কটের ফলে আগামী দিনে তেলের চাহিদা আরও কমতে পারে, এই আশঙ্কায় বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম নিম্নমুখী। বিশ্ব বাজারে এর গড় দর এখন ব্যারেলে (এক ব্যারেল= ১৫৮.৯ লিটার) ১০৬.৯৩ ডলার। কিছু দিন আগেও যা ওঠা-নামা করছিল ১৩০ ডলারের কাছাকাছি। তাই অশোধিত তেলের দাম কমার সঙ্গে তাল রেখে পেট্রোলের দাম কমানোর দাবি তুলছিল বিভিন্ন মহল। কিন্তু বাদ সাধছিল রুপির লাগাতার পতন।

তেল সংস্থাগুলিও জানিয়েছিল, যেভাবে বিশ্ব বাজারে ডলারের তুলনায় রুপির দাম পড়ছে, তাতে অশোধিত তেলের দাম কমায় যে লাভ হওয়ার কথা, তা হচ্ছে না। বৃহস্পতিবার কিছুটা হলেও পটবদল হয়। অনেকেই মনে করছেন, এ দিন এক লাফে রুপির দাম ৩৫ পয়সা বেড়েছে, তাই পেট্রোলের দাম কমানো সম্ভব হয়েছে।

তবে আইওসি বলছে, গত এপ্রিল থেকে তাদের ১০.৫ বিলিয়ন রুপি লোকসান হয়েছে।

এদিকে প্রধান বিরোধী দল ভারতীয জনতা পার্টি (বিজেপি) বলেছে, পর পর দু’দফায় কমানো হলেও দাম যথেষ্ট কমেনি।

দলের মুখপাত্র তরুণ বিজয় বলেন, ‘সরকারের কিছুটা সততা দেখিয়ে পুরো মূল্যবৃদ্ধিটাই কমিয়ে দেয়া উচিত। আন্তর্জাতিক দাম এই আন্তরিকতাহীন দাম কমানোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।’

এদিকে ইউপিএ জোটের শরিক তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাম কমানোকে ‘রাজনৈতিক সিদ্ধান্ত’ বলেই মনে করছেন। তার বক্তব্য, ‘রাষ্ট্রপতি নির্বাচনের কথা মাথায় রেখে এই দাম কমানো হয়েছে। ভোটের পরে আবার দাম বাড়বে।’তিনি বলেন, ‘দাম অন্তত ১০ থেকে ৩০ রুপি কমানো উচিত ছিল।’

প্রিন্ট প্রিভিও | পিছনে 
বিশ্ব ও বাণিজ্য বিশ্ব ও বাণিজ্য
আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস
নারীরা ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারছেন না
এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি টয়োটা, পরেই আছে স্যামসাং
ইরাকে বোমা হামলায় নিহত ৭৬
এসএনসি লাভালিনকে ১০ বছরের জন্য নিষিদ্ধ করেছে বিশ্বব্যাংক
পারভেজ মোশাররফ গ্রেপ্তার
বোস্টন হামলার সন্দেহভাজন চিহ্নিত
চীনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১০২
ধর্ষণের ঘটনায় আবার উত্তাল ভারত
২০৩০ সালের মধ্যে দারিদ্র্য অবসানে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিশ্বব্যাংক
নাইজেরিয়ায় সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত ১৮৫
চীনে মৃতের সংখ্যা বেড়ে ২০৩
এশিয়ায় মুক্ত বাণিজ্য অঞ্চল গড়তে আলোচনা শুরু
মন্দায় পড়ার আশঙ্কা এড়াল যুক্তরাজ্য
ইরাকে সহিংস বিক্ষোভ, এ পর্যন্ত নিহত ১৯০
চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনার ২৭তম বার্ষিকী
পোশাক শিল্প শ্রমিকদের অবস্থার উন্নয়নে পোপের আহ্বান
সাভারে ভবনধসে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে ব্রিটিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক
কারখানায় নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সচেতন হতে হবে- ইউরোপীয় ইউনিয়ন
পোশাক শ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মতো : পোপ
বেনজির ভুট্টোকে তালেবানরা হত্যা করেনি : ইমরান খান
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে মুক্ত মিয়ানমার
বিমান ভ্রমণ বেড়েছে ৫.৯ শতাংশ - আইএটিএ
বাংলাদেশের বাণিজ্য মর্যাদা স্থগিত করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
মালয়েশিয়ার নির্বাচনে ক্ষমতাসীন জোটের জয়
দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক
সিরিয়ায় রক্তপাত বন্ধে আলোচনা চায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া
ঘুষ কেলেঙ্কারি: ভারতের রেলমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ
সিরিয়ায় মুক্তি পেলেন চার জাতিসংঘ শান্তিরক্ষী
প্রধানমন্ত্রী হওয়ার পথে নওয়াজ শরীফ
মমতার কংগ্রেস বিরোধিতা বাড়ছে
জাপানের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে চীনের জাহাজ
ব্রিটেনের ইইউ সদস্যপদ নিয়ে ক্ষমতাসীন দলে বিভক্তি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ
বঙ্গোপসাগরে নৌকা ডুবে দু’শ’ রোহিঙ্গার মৃত্যু
বিশ্বব্যাপী ১৪ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us