জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে আজ জাতীয় ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে ক্লাব চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ, সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদসহ ক্লাবের কর্মকর্তারা।
ফল উৎসবে আহ্বায়ক কাদের গণি জানান, সম্পূর্ণ দেশীয় ফল দিয়ে এ উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে দেশীয় ১৬টি ফল প্রদর্শন ও পরিবেশন করা হয়। এ উৎসবের মূল লক্ষ্য হচ্ছে- রাসায়ানিকমুক্ত ফল পরিবেশন ও ক্লাবের সদস্য এবং পরিবারের একত্রিত করা।
উৎসব চলাকালে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
|