জেলা শিল্পকলা একাডেমীতে চলছে তিন দিনব্যাপী 'ডিজিটাল উদ্ভাবনী মেলা'। বুধবার মেলার উদ্বোধন করেন এটুআই প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক ও প্রধানমন্ত্রীর একান্ত সচিব নজরুল ইসলাম খান। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ মেলায় ২০টি সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রযুক্তি সেবাসহ তথ্যসেবা কেন্দ্র, ই-লার্নিং, আউটসোর্সিং, ই-ব্যাংকিং, ই-মেডিসিন এবং ই-কৃষি সেবা প্রদর্শন করা হচ্ছে।
এ ছাড়া থাকছে শিক্ষার্থীদের জন্য কুইজ প্রতিযোগিতা।
উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সিরাজ উদ্দিন আহমেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জাহাঙ্গীর আলম। মেলার শেষ দিন আজ।
|