ফ্রিল্যান্সিং তথ্য সহায়ক ওয়েবসাইট চালু | newsnetbd.com
ফ্রিল্যান্সিং তথ্য সহায়ক ওয়েবসাইট চালু
ফ্রিল্যান্সিং বিষয়ে বিভিন্ন তথ্য নিয়ে চালু হয়েছে www.freelancercare.com ওয়েবসাইট। ফ্রিল্যান্সিং শুরুর পদ্ধতিসহ অনলাইনে কোন ধরনের কাজের চাহিদা বেশি তা জানা যাবে সাইটটিতে। রয়েছে সফল ফ্রিল্যান্সারদের ইন্টারভিউও। একই সঙ্গে ফ্রিল্যান্সিং শুরুর ধারাবাহিক গাইডলাইন ই-বুকও পাওয়া যাচ্ছে সাইটটিতে।