|
ঢাকা স্টক একচেঞ্জে বৃহস্পতিবার সূচক এবং লেনদেন বেড়েছে। নানা সিদ্ধান্ত আর ঘোষণার ফলে গত তিন দিন যাবত বাজারে এই প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৯৯ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার ৩৮৮ টাকা।
গত ২৬ জুন এসইসি মার্চেন্ট ব্যাংকগুলোকে সুদ মওকুফ করার জন্য চিঠি দিয়েছে। এর প্রভাবে কয়েকটি মার্চেন্ট ব্যাংক সুদ মওকুফের বিষয়টি সক্রিয় বিবেচনা করছে। অন্যদিকে সরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠান আইসিবিও শেয়ারবাজারে বিনিয়োগ বাড়িয়েছে বলে জানা গেছে। বাংলাদেশ ব্যাংক থেকে আইসিবিকে ৫০০ কোটি টাকা ঋণ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে আইসিবির একটি সূত্র জানিয়েছে।
বৃহস্পতিবার মোট ২৭২টি কম্পানির ছয় কোটি ৯১ হাজার ১৫৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। মোট লেনদেনের পরিমাণ ছিল ২৯৯ কোটি ৯৯ লাখ ৭৮ হাজার ৩৮৮ টাকা। আগের দিনের তুলনায় যা ২২ কোটি ৩৯ লাখ টাকা বেশি।
সাধারণ মূল্যসূচক আগের দিনের তুলনায় ২১.৬৭ পয়েন্ট বেড়ে ৪৫৭২.৮৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া ২৭২টি কম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৬টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কম্পানির শেয়ারের দাম। ডিএসইর বাজার মূলধনের পরিমাণ ছিল দুই লাখ ৪৯ হাজার ১৬১ কোটি ২৯ লাখ ৪৩ হাজার টাকা।
লেনদেনের ভিত্তিতে গতকালের প্রধান ১০টি কোম্পানি হলো-গ্রামীণফোন, বিএসসিসিএল, মেঘনা পেট্রোলিয়াম, তিতাস গ্যাস, এনবিএল, লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি ও স্কয়ার ফার্মা।
মূল্যবৃদ্ধির শীর্ষে থাকা ১০টি কোম্পানি হলো-এনএলআই প্রথম মিউচ্যুয়াল ফান্ড, লিব্রা ইনফিউশন, রিলায়েন্স-১, রংপুর ফাউন্ড্রি, এমবিএল প্রথম মিউচ্যুয়াল ফান্ড, উসমানিয়া গ্লাস, ইবিএল এনআরবি মিউচ্যুয়াল ফান্ড, তাল্লু স্পিনিং, এনবিএল ও প্রিমিয়ার ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো-পদ্মা লাইফ, স্ট্যান্ডার্ড সিরামিকস, শমরিতা হাসপাতাল, দুলামিয়া কটন, সায়হাম কটন, এইচআর টেঙ্টাইল, জিবিবি পাওয়ার, লিগেসি ফুট, ফারইস্ট লাইফ ইনস্যুরেন্স ও সাভার রিফ্যাক্টরিজ।
|