Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৩ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
মিরসরাইয়ে পানির নিচে ১৮ হাজার হেক্টর আউশ ধান | newsnetbd.com
মিরসরাইয়ে পানির নিচে ১৮ হাজার হেক্টর আউশ ধান মিরসরাইয়ে পানির নিচে ১৮ হাজার হেক্টর আউশ ধান

কয়েকদিনের টানা বর্ষণে মিরসরাইয়ে তলিয়ে গেছে ১৮ হাজার হেক্টর জমির আউশ ধান। বিভিন্ন স্থানে মৌসুমী ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপকূলীয় অঞ্চলের গ্রামীণ সড়ক ভেঙে যোগাযোগে মারাত্মক বিঘ্ন ঘটছে।

উপজেলা কৃষি কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ১৮ হাজার হেক্টর আউশ ধান পানিতে তলিয়ে গেছে। তবে এখন পানি সরতে শুরু করেছে। সবচেয়ে বেশী উৎপাদিত বিভিন্ন ধরনের শাক-সবজির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

তবে উদ্ভুত পরিস্থিতিতে মুহুরী নদীর পানি বেড়ে যাওয়ায় ভাঙনের আশঙ্কায় রয়েছে নদী তীরবর্তী মানুষ। পাহাড়ের পাদদেশে বসবাসকারী প্রায় দুই হাজার পরিবারের মানুষও ভোগান্তি এবং ঝুঁকির মধ্যে সময় কাটাচ্ছে। ভারীবর্ষণ ও পাহাড়ি ঢলে পাহাড় ধসের আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে করেরহাট, খৈয়াছরা, ওয়াহেদপুর, জোরারগঞ্জ, মিরসরাই সদর ইউনিয়নের পাহাড়ি-বাঙালীসহ প্রায় ৩০ হাজার মানুষ।

উপজেলার ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, সাহেরখালী, ধুম, মিঠানালা, মঘাদিয়া, সাহেরখালী ইউনিয়নের বহু কাঁচাবাড়ি ও সড়ক ধসে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়েছে। উপজেলার প্রায় দুই শতাধিক খাল দীর্ঘদিন যাবৎ খনন এবং সংষ্কার না হওয়ার ফলে জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। ফলে খালের পাশে হাট-বাজারগুলোকে ঘিরে গড়ে উঠেছে শত শত অবৈধ দোকানপাট ও স্থাপনা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ আশরাফ হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফেরদেৌস হোসেন আরিফ, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রেজাউল করিম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা আইয়ুব আলী উপকূলীয় ইউনিয়ন ইছাখালী এবং ওসমানপুর এলাকা পরিদর্শন করেছেন।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
আগস্টে মালয়েশিয়ায় বাংলাদেশের একক বাণিজ্য মেলা
সাভারের ঘটনায় অর্থনীতির ক্ষতি হচ্ছে- অর্থমন্ত্রী
ক্ষুদ্র ও কুটির শিল্পায়নে ভূমিকা রাখছে বিসিক
বান্দরবানে বাঁশ উৎপাদন কমছে
সবজির দাম স্থিতিশীল, বেড়েছে পিয়াজ রসুন, আদা ও মাছের দাম
এসএমই হেল্প ডেস্ক স্থাপনের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক
শ্রীমঙ্গলে বীজ ও কৃষি প্রযুক্তি মেলা শুরু
ঝড় ও শিলাবৃষ্টিতে নষ্ট হয়ে গেছে বোরো ধান
ডিএপি সার রফতানির প্রস্তাব দিয়েছে সৌদি আরব
জনপ্রতি ২ লাখ টাকা চায় ক্ষতিগ্রস্ত হকাররা, ক্ষতি হয়েছে আনুমানিক ১৫ কোটি টাকা
নিম্নমানের বীজে উত্পাদন ব্যাহত, প্রতারিত কৃষক
এসএমই খাতে সুশাসন নিশ্চিতের তাগিদ
রাঙ্গামাটিতে জমে উঠেছে মৌসুমী ফলের হাট
কৃষিতে ভর্তুকি ৯ হাজার কোটি টাকা
খুলনা বিভাগে ইরি-বোরো বাম্পার ফলনের সম্ভাবনা
ক্ষুদ্র ঋণ প্রসারে পিকেএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : অর্থমন্ত্রী
সবজি-মাংস-ডিমের দাম কম, বেড়েছে মাছের দাম
সেতাবগঞ্জ চিনিকলের সোয়া ১৭ কোটি টাকার চিনি অবিক্রীত
৩১ প্রতিষ্ঠানের সঙ্গে বিসিকের সমঝোতা
লোকসানে হাওরাঞ্চলের বোরো চাষীরা
কর্মবিরতি পালন করছেন চা-শ্রমিকরা
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us