|
টিপাইমুখ প্রকল্প বিষয়ে যৌথ সমীক্ষায় সম্মত ভারত, শিগগিরই এ প্রকল্প নিয়ে বাংলাদেশ-ভারত যৌথ সমীক্ষা শুরুর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে তিনি এ কথা জানান।
সংসদে প্রশ্নোত্তর পর্বে সাংসদ মোহাম্মদ শফিকুল ইসলামের প্রশ্নের পরিপ্রেক্ষিতে টেবিলে উত্থাপতি জবাবে এ কথা জানান প্রধানমন্ত্রী।
তিনি জানান, টিপাইমুখ প্রকল্প বাংলাদেশর উপর কী ধরনের প্রভাব ফেলবে, সে বিষয়ে যৌথ সমীক্ষা পরিচালনা বিষয়ে দুই দেশ একমত হয়েছে।
উভয় দেশের মধ্যে বিভিন্ন পর্যায়ে আলোচনার পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এরই মধ্যে সমীক্ষা দলের বাংলাদেশ পক্ষ গঠন করে ভারত সরকারকে জানানো হয়েছে।
|