ডেসটিনি-২০০০ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডেসটিনি গ্রুপের চেয়ারম্যান মো. রফিকুল আমিনকে অনিয়মের অভিযোগে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি দুদকের কার্যালয়ে যান।
নিয়মিত জিজ্ঞাসাবাদের তালিকায় নাম না-থাকা সত্ত্বেও রফিকুল আমিনকে জিজ্ঞাসা করা হয়েছে।
এর আগে গত মে মাসের ২৮ ও ২৯ তারিখে ডেসটিনির গ্রুপের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগ খতিয়ে দেখতে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানসহ ৮ পরিচালককে জিজ্ঞাসাবাদ করে দুদক।