ঢাকা স্টক একচেঞ্জের মঙ্গলবার লেনদেন শেষে ডিএসইতে ২৫৩টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক বেড়েছে ১৩৪ পয়েন্ট। সেখানে লেনদেন হয়েছে মোট ১৬২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস সোমবার লেনদেন হয়েছিল ১৪২ কোটি টাকা।
লেনদেনের প্রথম পাঁচ মিনিটে ডিএসইর সাধারণ সূচক ১২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৯ পয়েন্টে উঠে আসে। পরবর্তীতে ১০টা ৪০ মিনিটে ২৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৯৪ পয়েন্টে, পৌনে ১১টায় ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৪ পয়েন্টে, ১১টায় ৩৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০৫ পয়েন্টে, সাড়ে ১১টায় ১১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৭৭ পয়েন্টে, দুপুর ১২টায় ৩৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩০২ পয়েন্টে, ১টায় ৬৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৩৩ পয়েন্টে, দেড়টায় ৬৭ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৩৪ পয়েন্টে স্থির হয়। দিন শেষে ডিএসইর সাধারণ সূচক ১৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০০ পয়েন্টে দাঁড়ায়। ডিএসইর ওয়েবসাইট সূত্রে এসব তথ্য জানা গেছে।
ডিএসইর মোট ২৬৮টি কো¤পানির ৩ কোটি ৬৮ লাখ ৭০ হাজার ১২৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। ডিএসইর ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৩৪.০৫ পয়েন্ট বেড়ে ৪৪০০.৭৩ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্যদিকে ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে পয়েন্ট ৭৫.৬১ বেড়ে ৩৪২৩.৬৭ পয়েন্টে দাঁড়ায়।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো- গ্রামীণফোন, বিএসসিসিএল, স্কয়ার ফার্মা, এনবিএল, মেঘনা পেট্রোলিয়াম, কেয়া কসমেটিকস্, লঙ্কাবাংলা ফাইন্যান্স, লাফার্জ সুরমা সিমেন্ট, জিপিএইচ ইস্পাত ও তিতাস গ্যাস। দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- জিবিবি পাওয়ার, তালু স্পিনিং, দেশ গার্মেন্টস, জিএসপি ফাইন্যান্স, ন্যাশনাল টিউবস, জিপিএইচ ইস্পাত, রহিমা ফুড, কেএন্ডকিউ, প্রিমিয়ার লিজিং ও এইচআর টেক্সটাইল। অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- শ্যামপুর সুগার, এনটিসি, রংপুর ফাউন্ড্রি, সমতা লেদার, মেঘনা পেট্রোলিয়াম, ইউনাইটেড ইন্সুঃ, জেমিনী সী ফুড, ইসলামী ইন্সুঃ, ইমাম বাটন ও এমবিএল ১ম মিউঃ ফান্ড।
অন্যদিকে মঙ্গলবার সিএসইর সাধারণ সূচক ১৪৩ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ৮ হাজার ৩৪৩ পয়েন্টে। একইভাবে সিএসই-৩০ সূচকও কমেছে ২৩০ পয়েন্ট বেড়ে দাঁড়ায় ১১ হাজার ৭৪৬ পয়েন্টে দাঁড়ায়। সেখানে লেনদেনে অংশ নেয়া ১৬৬টি কোম্পানির মধ্য রয়েছে ১২৬টির দর বেড়েছে, কমেছে ২০টি এবং অপরিবর্তিত ছিল ২০টি কোম্পানির দাম। সেখানে লেনদেন হয় মোট ২১ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
|