Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৪ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
২ শতাংশ শেয়ার ধারণ না করায় ৩৫৬ পরিচালক পদ হারালেন | newsnetbd.com
২ শতাংশ শেয়ার ধারণ না করায় ৩৫৬ পরিচালক পদ হারালেন ২ শতাংশ শেয়ার ধারণ না করায় ৩৫৬ পরিচালক পদ হারালেন

সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের নির্দেশনা মেনে ন্যূনতম ২ শতাংশ শেয়ার ধারণ না করায় আইন অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির ৩৫৬ উদ্যোক্তা পরিচালক তাঁদের পদ হারালেন। নির্দেশনা মেনে শেয়ার কেনার সময়সীমা শেষ হয়ে যাওয়া এবং আদালতের রায়ের পরে এসব উদ্যোক্তা পরিচালকের শেয়ার ধারণের সময় বাড়ানোর প্রস্তাব এসইসি আমলে না নেয়ায় তাদের পদ ছেড়ে দিতে হচ্ছে।

আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ব্যর্থ এসব পরিচালকের তালিকা কমিশনের পাঠাতে কোম্পানিগুলোকে নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে দেশের পুঁজিবাজারে দুই স্টক একচেঞ্জকেও একই সময়ের মধ্যে এই সংক্রান্ত সব তথ্য কমিশনে পাঠাতে নির্দেশ দেয়া হয়। এতে গত সাত মাস ধরে পুঁজিবাজারে চলমান বহুল আলোচিত ইস্যুটির সমাপ্তি ঘটল। মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে কমিশন মুখপাত্র ও নির্বাহী পরিচালক মোঃ সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুসন্ধানে জানা গেছে, বেঁধে দেয়া সময়ের মধ্যে তালিকাভুক্ত কোম্পানির মোট ৩৫৬ জন পরিচালক নির্ধারিত কোটা অনুযায়ী শেয়ার ধারণ করেননি। তবে মোট ১৩৫ কোম্পানির ৯৭৪ জন উদ্যোক্তা পরিচালক এসইসির প্রজ্ঞাপন অনুযায়ী ব্যক্তিগতভাবে ২ শতাংশ শেয়ার ধারণের শর্ত পূরণ করেছেন।

মঙ্গলবার কমিশন সভায় পরিচালকদের আবেদন বিবেচনা না করা, সকল কোম্পানি ও দুই স্টক এক্সচেঞ্জকে আগামী ১৫ জুলাইয়ের মধ্যে ব্যর্থ পরিচালকদের তালিকা কমিশনে দাখিল এবং বিএপিএলসিকে এ ব্যাপারে সহযোগিতার জন্য চিঠি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুঁজিবাজারের দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা এবং বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশন গত ২২ নবেম্বর এক প্রজ্ঞাপনে তালিকাভুক্ত কোম্পানিসমূহের পরিচালকদের সম্মিলিতভাবে ৩০ শতাংশ এবং এককভাবে ২ শতাংশ শেয়ার ধারণ করার নির্দেশ প্রদান করে। উক্ত প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে কতিপয় পরিচালক হাইকোর্টে রিট পিটিশন দায়ের করেন। আদালত বিস্তারিত শুনানি শেষে গত ২১ মে রিটগুলো খারিজ করে দেন। ফলে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের শেয়ার ধারণ সংক্রান্ত কমিশনের নির্দেশনা বহাল রয়েছে। তাছাড়া কমিশনের সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ অর্ডিনেন্স, ১৯৬৯-এর ২সিসি ধারাকে চ্যালেঞ্জ করে কতিপয় পরিচালকের করা সকল রিট গত ২১ জুন মহামান্য আদালতের আরেকটি বেঞ্চ খারিজ করে দিয়েছে। রায়ের ভিত্তিতেই কমিশন এই বিষয়ে সিদ্ধান্ত নেয়। এই পর্যন্ত যাঁরা ২ শতাংশ শেয়ার ধারণ সংক্রান্ত সময় বর্ধনের জন্য আবেদন করেছেন তাঁদের আবেদন কমিশন বিবেচনা করেনি। এছাড়া তালিকাভুক্ত কোম্পানি সমূহকে কমিশন এই মর্মে পত্র প্রদান করবে যে, সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশনের উল্লিখিত নোটিফিকেশন পরিপালন করতে ব্যর্থ হওয়ার ফলে যে সকল পরিচালকের পদ শূন্য হয়েছে তাদের তালিকা আগামী ১৫ জুলাইয়ের মধ্যে কমিশনে দাখিল করতে হবে।

এর আগে উদ্যোক্তা পরিচালকদের শেয়ার কেনার সময়সীমা বাড়ানোর আবেদনে সাড়া দেয়নি এসইসি। গত বুধবার এসইসির পক্ষ থেকে শেয়ার কেনার সময়সীমার বাড়ানোর বিষয়ে স্পষ্টীকরণ ব্যাখ্যা দেয়া হয়।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
শেয়ার ও বিনিয়োগ শেয়ার ও বিনিয়োগ
মূল্যসূচক ও লেনদেনে বড় পতন
ওঠানামার মধ্যে দিয়ে শেষ দুই স্টক এক্সচেঞ্জের লেনদেন
সাড়ে ৭ হাজার বিনিয়োগকারীর সুদ মওকুফ
লেনদেনের পরিমাণ আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে
বে-লিজিং, মারিকো এবং রেকিট বেনকিজার কোম্পানির লভ্যাংশ ঘোষণা
দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, সূচক ৩২ পয়েন্ট কমেছে
১০ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
পাস হলো ডিমিউচুয়ালাইজেশন বিল
দর বাড়লেও নতুন সূচক সামান্য কমেছে
বৃহস্পতিবারে সূচক ৩৬ পয়েন্ট বেড়েছে, ১৭১ কোটি টাকার লেনদেন
১১ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জ বাজেট প্রস্তাব জমা দেবে শনিবার
পুঁজিবাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ করমুক্ত রাখার প্রস্তাব
উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে
ইস্টার্ন কেবল কোম্পানির লভ্যাংশ ঘোষণা
দশ মাসে ডিএসই থেকে ৬৯ কোটি টাকা রাজস্ব আয়
মাইডাস, ফিনিক্স সিকিউরিটিজ ও লঙ্কাবাংলা ইনভেস্টম্যান্টকে জরিমানা
লেনদেনের সঙ্গে বেড়েছে সূচকও
পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা পুনর্অর্থায়ন করতে যাচ্ছে সরকার
সূচকের উর্ধগতি, লেনদেন হ্রাস
ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ বোনাস শেয়ার
রোববার সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে
মূল্যসূচক বেড়েছে, লেনদেন হয়েছে ২৯৫ কোটি টাকা
বাংলাদেশে আরো বেশী বিনিয়োগে আগ্রহী চীন
এক্সপ্রেস ইনস্যুরেন্সের ২৪ শতাংশ লভ্যাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জের ১২ সদস্যকে অনাপত্তিপত্র
উভয় বাজারে সূচক-লেনদেন বেড়েছে
৫ বছরের কর অবকাশ সুবিধা চেয়েছে ডিএসই
লেনদেন পাঁচ শ’ কোটি টাকা ছাড়িয়েছে
উভয় বাজারেই দাম বৃদ্ধি
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us