ফিনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের ১৭তম বার্ষিক সাধারণ সভায় ২০১১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ৩০ শতাংশ স্টক লভ্যাংশ (বোনাস শেয়ার) ঘোষণা করা হয়। এ ছাড়া সভায় ১০টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যুর ঘোষণা দেওয়া হয়, যা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
শেয়ারহোল্ডারদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন দীন মোহাম্মদ। পরিচালক রফিকুল ইসলাম খান, আবদুল রহমান, সেলিনা আক্তার, প্রতিনিধি পরিচালক মোহাম্মদ হায়দার আলী এবং ব্যবস্থাপনা পরিচালক এস এম ইন্তেখাব আলম সভায় উপস্থিত ছিলেন।
উপব্যবস্থাপনা পরিচালক ড. এম শাহ আলম ও এসভিপি, হেড অব ইনভেস্টমেন্ট এবং কম্পানি সচিব মোহাম্মদ সাইদুজ্জামান অনুষ্ঠানে অংশ নেন।
|