Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৬ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের খসড়া প্রস্তাব অনুমোদন | newsnetbd.com
ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের খসড়া প্রস্তাব অনুমোদন ডিমিউচ্যুয়ালাইজেশন আইনের খসড়া প্রস্তাব অনুমোদন

ডিমিউচ্যুয়ালাইজেশন (ব্যবস্থাপনা থেকে মালিকানা পৃথককরণ) আইনের খসড়া প্রস্তাব অনুমোদন করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। ডিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ অনুমোদন দেয়া হয়েছে বলে জানান সংস্থাটির সভাপতি মো. রকিবুর রহমান। মঙ্গলবার বিকেলে ডিএসই সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ডিএসই সভাপতি বলেন, পরিচালনা পর্ষদের আজকের সভায় সবার সম্মতি নিয়ে ডিমিউচ্যুয়ালাইজেশনের ‘অ্যাক্ট অব পার্লামেন্ট’ বা প্রস্তাবিত আইনের খসড়া অনুমোদন করা হয়েছে। আগামী ১ জুলাই বিষয়টি সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। আইন মন্ত্রণালয় এটা যাচাই-বাছাই করে সংসদে উত্থাপন করবে।

সংসদে তা পাস হলে ডিএসইর ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়া শুরু হবে—এ কথা জানিয়ে তিনি আরো বলেন, এই প্রক্রিয়ার মাধ্যমে বাজারে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হবে। তবে এই প্রক্রিয়া চালু হলে বাজার পতন ঠেকাতে কোনো ধরনের ভূমিকা রাখবে না। কারণ বাজার পতন স্বাভাবিক প্রক্রিয়ার একটি অংশ, এর সঙ্গে ডিমিউচ্যুয়ালাইজেশনের কোনো ধরনের সম্পর্ক নেই।

ডিএসই সভাপতি আরো বলেন, এসইসি, ডিএসই, আইসিবি, বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্যাংকগুলো যদি তাদের কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করে তবে বাজারে স্বাভাবিকভাবে স্থিতিশীলতা আসবে।

ডিমিউচ্যুয়ালাইজেশনের চূড়ান্ত এ আইনের মাধ্যমে আমাদের পুঁজিবাজারকে একটি আন্তর্জাতিক বাজারে উন্নীত করা সম্ভব বলেও মনে করেন তিনি।

আন্তর্জাতিক বাজারেও উত্থান-পতন রয়েছে—এ কথা উল্লেখ করে রকিবুর রহমান বলেন, ‘আমরা ডিমিউচ্যুয়ালাইজেশনের যে খসড়া আইন চূড়ান্ত করেছি তা দ্রুত বাস্তবায়ন করতে পারলে বিনিয়োগকারীরা লাভবান হবেন।

ভারত, সাংহাই, ফিলিপাইন ও লন্ডন স্টক এক্সচেঞ্জের আলোকে ডিমিউচ্যুয়ালাইজেশনের ধারণাপত্র তৈরি করা হয়েছে বলেও জানান তিনি।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
শেয়ার ও বিনিয়োগ শেয়ার ও বিনিয়োগ
মূল্যসূচক ও লেনদেনে বড় পতন
দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ, সূচক ৩২ পয়েন্ট কমেছে
১০ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
পাস হলো ডিমিউচুয়ালাইজেশন বিল
দর বাড়লেও নতুন সূচক সামান্য কমেছে
বৃহস্পতিবারে সূচক ৩৬ পয়েন্ট বেড়েছে, ১৭১ কোটি টাকার লেনদেন
১১ প্রতিষ্ঠানের লভ্যাংশ ঘোষণা
ঢাকা স্টক এক্সচেঞ্জ বাজেট প্রস্তাব জমা দেবে শনিবার
পুঁজিবাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত লভ্যাংশ করমুক্ত রাখার প্রস্তাব
উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে
ইস্টার্ন কেবল কোম্পানির লভ্যাংশ ঘোষণা
দশ মাসে ডিএসই থেকে ৬৯ কোটি টাকা রাজস্ব আয়
মাইডাস, ফিনিক্স সিকিউরিটিজ ও লঙ্কাবাংলা ইনভেস্টম্যান্টকে জরিমানা
লেনদেনের সঙ্গে বেড়েছে সূচকও
পুঁজিবাজারে ১৩শ’ কোটি টাকা পুনর্অর্থায়ন করতে যাচ্ছে সরকার
সূচকের উর্ধগতি, লেনদেন হ্রাস
ব্র্যাক ব্যাংকের ১৫ শতাংশ বোনাস শেয়ার
রোববার সূচক ও লেনদেন উভয়ই বেড়েছে
মূল্যসূচক বেড়েছে, লেনদেন হয়েছে ২৯৫ কোটি টাকা
বাংলাদেশে আরো বেশী বিনিয়োগে আগ্রহী চীন
এক্সপ্রেস ইনস্যুরেন্সের ২৪ শতাংশ লভ্যাংশ
ঢাকা স্টক এক্সচেঞ্জের ১২ সদস্যকে অনাপত্তিপত্র
উভয় বাজারে সূচক-লেনদেন বেড়েছে
৫ বছরের কর অবকাশ সুবিধা চেয়েছে ডিএসই
লেনদেন পাঁচ শ’ কোটি টাকা ছাড়িয়েছে
উভয় বাজারেই দাম বৃদ্ধি
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us