বিগত ৪০ বছরের মধ্যে ২৩ বছরই লোকসান দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। আর লাভ করেছে ১৭ বছর। আজ সোমবার জাতীয় সংসদে হাবিবর রহমানের এক প্রশ্নের জবাবে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী ফারুক খান এ কথা বলেন।
ফারুক খান বলেন, বেশ কয়েকটি কারণে দীর্ঘমেয়াদে লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বিমান। এর মধ্যে রয়েছে—জ্বালানি তেলের দাম বৃদ্ধি, পুরোনো উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ব্যয় এবং ইজারা নেওয়া উড়োজাহাজ দিয়ে বহর পরিচালনা।
সাংসদ নাছিমুল আলমের অপর এক প্রশ্নের জবাবে ফারুক খান জানান, বিদেশে পর্যটকদের জন্য কক্সবাজারের টেকনাফ উপজেলায় ‘এক্সক্লুসিভ টুরিস্ট জোন’ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
|