Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২১ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
বিদ্যুতের দাম ৫০ ভাগেরও বেশি বৃদ্ধির প্রস্তাব | newsnetbd.com
বিদ্যুতের দাম ৫০ ভাগেরও বেশি বৃদ্ধির প্রস্তাব বিদ্যুতের দাম ৫০ ভাগেরও বেশি বৃদ্ধির প্রস্তাব

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) এবং ওয়েস্টজোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)। বিদ্যুত উন্নয়ন বোর্ড (পিডিবি) এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ড (আরইবি) আজকালের মধ্যে দাম বৃদ্ধির প্রস্তাব দেবে। বিদ্যুত বিতরণ কোম্পানিগুলো গ্রাহক পর্যায়ে ৫০ থেকে ৫৬ ভাগ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

বর্তমান সরকার এ পর্যন্ত পাঁচ দফায় বিদ্যুতের দাম বৃদ্ধি করেছে।

বিইআরসি সূত্র জানায়, বিদ্যুতের পাইকারি দাম ৫০ ভাগ বৃদ্ধির জন্য পিডিবি একটি প্রস্তাব দেয় গত ৬ জুন। কিন্তু পাইকারি দাম বৃদ্ধি করার পর বিতরণ কোম্পানি লোকসান করে এজন্য একই সঙ্গে বিইআরসি পাইকারি এবং খুচরা দাম বৃদ্ধির সিদ্ধান্ত নেয়। বিইআরসি থেকে বিতরণ কোম্পানিগুলোকে দাম বৃদ্ধির প্রস্তাব দিতে বলা হয়।

 রবিবার বিকেলে জমা দেয়া প্রস্তাবে ডিপিডিসি ৫৩ দশমিক ৭৩ শতাংশ, ডেসকো ৫০ ভাগ এবং  ওয়েস্টজোন তাদের প্রস্তাবে ৫৬ দশমিক ৮৬ ভাগ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব দিয়েছে।

পিডিবি সূত্র জানায়, আজকালের মধ্যে প্রতিষ্ঠানটি তাদের বিতরণ এলাকার গ্রাহকদের জন্য ৫৫ থেকে ৫৭ ভাগ বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাব জমা দেবে।

সর্বশেষ ২৯ মার্চ দাম বাড়ানোর ফলে বর্তমানে বিদ্যুতের পাইকারি গড় দর রয়েছে ৪ টাকা ০২ পয়সা। ওই সময়ে পিডিবি থেকে বলা হয়েছিল, মার্চে তাদের প্রতি ইউনিটের উৎপাদন খরচ পড়েছে ৫ দশমিক ৭০ টাকা। দাম বৃদ্ধির জুনের প্রস্তাবে পিডিবি বলছে, এখন গড় সরবরাহ ব্যয় ছয় টাকা ৮৭ পয়সা।

২০১১ সালের ফেব্রুয়ারি মাসে খুচরা ও পাইকারি উভয় প্রকার দাম বৃদ্ধি করা হয়। এরপর একই বছরের ডিসেম্বর মাসে পাইকারি দর ১৩ দশমিক ২৪ শতাংশ বাড়িয়ে ৩ দশমিক ২৭ টাকা করা হয়। এছাড়া চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৭ দশমিক ০৯ শতাংশ বাড়িয়ে ৩ দশমিক ৭৪ টাকা করা হয় এবং সর্বশেষ মার্চে জ্বালানি মূল্য সমন্বয়ের কথা বলে পাইকারি দাম আরও আটাশ পয়সা বাড়িয়ে ৪ দশমিক ০২ টাকা করা হয়।

গ্রাহক পর্যায়ে ২০১০ সালের মার্চে শুধু আরইবির জন্য বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়। পরের বছর ২০১১ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন আদেশে পাঁচ শতাংশ দাম বাড়ে গ্রাহক পর্যায়ে। একই বছর ডিসেম্বরে আবারও বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়। চলতি বছরের প্রথম ছয় মাসে গ্রাহক পর্যায়ে ১৪ ভাগ বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়। মার্চ এবং ফেব্রুয়ারিতে দুই দফায় বিদ্যুতের এ দাম বৃদ্ধি করা হয়।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
পরিবেশ, জ্বালানী ও পর্যটন পরিবেশ, জ্বালানী ও পর্যটন
পানির ন্যায্য হিস্যা আদায়ে আন্তর্জাতিক আইন চাইলেন প্রধানমন্ত্রী
জুলাই থেকে দেশে সনাতন পদ্ধতিতে ইট তৈরি করতে পারবে না
রামপালে বিদ্যুত প্রকল্প বাস্তবায়নে ভারত-বাংলাদেশ চুক্তি
কালবৈশাখী ঝড়ে ৯ জন নিহত
২০২০ সালের মধ্যে ২২ শতাংশ গ্রীন হাউজ গ্যাস নিঃসরণ হ্রাস করা সম্ভব- এডিবি
জলবায়ু খাতে এডিবির ঋণ বাতিলের দাবি ইক্যুইটিবিডির
বিদ্যুত হাব নির্মাণে জাইকা দেবে চার শ’ কোটি ডলার
আখাউড়া স্থলবন্দরে পর্যটকদের জন্য গ্যালারি হচ্ছে
টঙ্গীতে ২৪৬ বন্য পাখি উদ্ধার, আটক ১২
ঢাকা-বরিশাল রুটে আবারো শুরু হচ্ছে বিমান চলাচল
পর্যটন করপোরেশন নয় কোটি ৩৪ লাখ টাকার নিট মুনাফা অর্জন করেছে
জাতীয় গ্রিডে বির্পযয়, উত্তরবঙ্গে বিদ্যুৎ সরবরাহ বন্ধ
ইনানীর পাহাড়ে আগুন ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য
তেল শোধনাগার করে দিতে চায় চীন
ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানল
দেশের বিভিন্ন জায়গায় বজ্রপাতে নিহত ৫
ভর্তুকি কমাতে আবার বাড়তে পারে বিদ্যুৎ এর দাম
পরিবেশের চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময় দরকার - প্রধানমন্ত্রী
হালদা নদীতে ডিম ছাড়া শুরু করেছে মা মাছ
ফরমালিন আমদানি করতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হবে
সারাদেশে বিভিন্ন স্থানে বজ্রপাত, ৯ জনের মৃত্যু
আসছে ঘূর্ণিঘড় ‘মহাসেন’
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে আরো সাশ্রয়ী হোন- প্রধানমন্ত্রী
নতুন গ্যাস সংযোগ তদারকিতে জ্বালানি বিভাগের কমিটি
আসছে ‘মহাসেন’, সমুদ্রবন্দরগুলোতে ৪ নম্বর বিপদ সংকেত
উপকূলের দিকে অগ্রসর হচ্ছে ‘মহাসেন’
"মহাসেন" বাংলাদেশের উপকূলের দিকে
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে জনগণের করণীয়
দুর্বল হয়ে পড়েছে মহাসেন
সারাদেশে বিভিন্ন মাত্রার বৃষ্টিপাত, রাজধানীতে থাকবে আরও দুই দিন
মহাসেনের আঘাতে ১১ জনের মৃত্যু, বাড়িঘর বিধ্বস্ত
বায়ু দূষণের ৩০ ভাগের জন্য কলকারখানা দায়ী - পরিবেশমন্ত্রী
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us