বীমা খাতের ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির পরিচানা পর্ষদ ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য ১২ দশমিক ৫০ শতাংশ নগদ ও ২৫ শতাংশ স্টক (শেয়ার) লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে।
এই সুপারিশ চূড়ান্ত করতে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৯ জুলাই, সকাল ১০টায়, উইন্টার গার্ডেন, রূপসী বাংলা হোটেল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৩ জুন।
|