বীমা খাতের প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের জন্য ১৮ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩১ ডিসেম্বর ২০১১ সমাপ্ত অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে শেয়ারহোল্ডারদের জন্য ১৮ শতাংশ স্টক (শেয়ার) লভ্যাংশ দেয়ার সুপারিশ করেছে। এই সুপারিশ চূড়ান্ত করতে আগামী ৬ সেপ্টেম্বর সকাল ১১টায়, ইনিস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, ১৬০/এ কাকরাইল, ঢাকাতে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৯ জুলাই।
প্রতিষ্ঠানটি আরো জানিয়েছে, সমাপ্ত অর্থবছরে তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে তিন টাকা পাঁচ পয়সা এবং শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) মূল্য দাঁড়িয়েছে ৪০ টাকা ৫০ পয়সা।
|