|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার লেনদেন বাড়লেও সূচকের পতন দিয়ে শেষ হয়েছে লেনদেন। সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে ১০ পয়েন্ট কমে চার হাজার ৬৮০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ১৪৯ কোটি টাকা। গতকাল লেনদেন হয়েছিল ১২৮ কোটি টাকা।
লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়ছে ৯৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির। লেনদেন হয়েছে তিন কোটি ৬৬ লাখ ৩১ হাজার ১৮৬টি শেয়ার ও ইউনিট।
লেনদেনের শীর্ষে রয়েছে- জিবিবি পাওয়ার, এসআইবিএল, লাফার্জ সুরমা সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, এক্সিম ব্যাংক, গ্রামীণফোন, তিতাসগ্যাস, ইউসিবিএল ও যমুনা অয়েল।
|