মাই ফাই নামের পকেট ওয়্যারলেস রাউটার বাজারে এনেছে মোবাইল অপারেটর সিটিসেল। সহজে বহনযোগ্য এ রাউটার ব্যবহার করে যেকোনো স্থানে খুব সহজেই ওয়াইফাই নেটওয়ার্ক তৈরি করা যায়। উইন্ডোজ, ম্যাক এবং লিনাঙ্ অপারেটিং সিস্টেম সমর্থিত এ রাউটার দিয়ে একই সঙ্গে পাঁচটি ডিভাইসে ইন্টারনেট ব্যবহার করা সম্ভব। এটি ঘরের ভেতরে সর্বোচ্চ ৩০ মিটার আর বাইরে ৫০ মিটার পর্যন্ত কাজ করতে পারে। জুম আলট্রার ডাটা প্ল্যান ব্যবহারকারীরা রাউটারটির সাহায্যে প্রতি সেকেন্ডে সর্বোচ্চ ১ এমবিপিএস গতিতে কনটেন্ট ডাউনলোড করতে পারবেন। ইউএসবি পোর্ট সুবিধা যুক্ত থাকায় এটিকে প্রয়োজনে মডেম হিসেবেও ব্যবহার করা সম্ভব।