Newsnet
RSS Feed of newsNet:
home
  আজকের তারিখ ২৬ মে, ২০১৩  
bar
আবার নতুন ধারায় ফিরেছে নিউজনেট....সংবাদদাতা, বিজ্ঞাপনদাতা এবং পাঠকদের শুভেচ্ছা  
bar
শেয়ার ও বিনিয়োগ
কৃষি ও ক্ষুদ্র-মাঝারী শিল্প
বিশ্ব ও বাণিজ্য
প্রযুক্তি ও টেলিকম
করপোরেট টক
শিক্ষা ও উন্নয়ন
পরিবেশ, জ্বালানী ও পর্যটন
কোম্পানী তথ্য
অন্যান্য
 
main-table
সিয়াচেন নিয়ে আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান | newsnetbd.com
সিয়াচেন নিয়ে আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান সিয়াচেন নিয়ে আলোচনায় বসেছে ভারত ও পাকিস্তান

হিমালয়ের সিয়াচেন হিমবাহ নিয়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আলোচনা শুরু করেছে ভারত ও পাকিস্তান। গতকাল সোমবার পাকিস্তানের রাওয়ালপিন্ডি শহরে এ আলোচনা শুরু হয়। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা আলোচনায় অংশ নিচ্ছেন।
ভারত ১৯৮৪ সালে পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র সিয়াচেন হিমবাহের বেশির ভাগ অংশের নিয়ন্ত্রণ নিয়ে নেয়। কাশ্মীরে জঙ্গি তৎপর এলাকার অংশবিশেষের প্রতিরক্ষা এবং পাকিস্তানি বাহিনীর তৎপরতা পর্যবেক্ষণের জন্য এই হিমবাহকে খুবই গুরুত্বপূর্ণ স্থান বিবেচনা করে ভারতীয় কর্তৃপক্ষ। পাকিস্তানি সেনারা বেশ কয়েকবার এই এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে। গত ৭ এপ্রিল হিমবাহ থেকে তুষার ধসে পাকিস্তানের একটি সেনা ঘাঁটিতে ১৪০ জন মারা যান। এর মধ্যে ১২৯ জনই ছিলেন পাকিস্তানি সেনাসদস্য। এই দুর্ঘটনার পর পাকিস্তানি সেনাপ্রধান আশফাক কায়ানি সিয়াচেনকে অসামরিক অঞ্চল ঘোষণার আহ্বান জানান ভারতের প্রতি। এ ব্যাপারে আলোচনারও আহ্বান জানান তিনি। উল্লেখ্য, সিয়াচেন নিয়ে আগের ১২টি আলোচনাই অচলাবস্থার মধ্য দিয়ে শেষ হয়।
গতকাল সিয়াচেন নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে ত্রয়োদশতম আলোচনা শুরু হয়। এই আলোচনায় ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন প্রতিরক্ষা সচিব শশীকান্ত শর্মা। আর পাকিস্তানি দলের নেতৃত্বে রয়েছেন প্রতিরক্ষামন্ত্রী নার্গিস শেঠি। আলোচনার বিষয়বস্তুর ব্যাপারে উভয় পক্ষই বেশ গোপনীয়তা বজায় রেখেছে। পাকিস্তানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র সোহাইল আফতাব আলোচনা শুরুর আগে বলেন, 'দুই পক্ষের মধ্যে সিয়াচেন ও প্রতিরক্ষা-সংক্রান্ত অন্যান্য বিষয়ে আলোচনা হবে।' আজ মঙ্গলবার যৌথ বিবৃতিতে আলোচনার ব্যাপারে জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি। তবে এই আলোচনার মাধ্যমে বড় কোনো সাফল্য আশা করা ঠিক হবে না বলে গত সপ্তাহে হুঁশিয়ারি দেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি।

প্রিন্ট প্রিভিও | পিছনে 
বিশ্ব ও বাণিজ্য বিশ্ব ও বাণিজ্য
যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে শিশুসহ ৯১ জনের মৃত্যু
ওবামার বেশিরভাগ কাজে সমর্থন রয়েছে বেশিরভাগ মার্কিনির
মন্দায় পড়ার আশঙ্কা এড়াল যুক্তরাজ্য
ইরাকে সহিংস বিক্ষোভ, এ পর্যন্ত নিহত ১৯০
চেরনোবিল পরমাণু বিদ্যুৎকেন্দ্র দুর্ঘটনার ২৭তম বার্ষিকী
পোশাক শিল্প শ্রমিকদের অবস্থার উন্নয়নে পোপের আহ্বান
সাভারে ভবনধসে হতাহত শ্রমিকদের ক্ষতিপূরণ দেবে ব্রিটিশ পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান প্রাইমার্ক
কারখানায় নিরাপদ কর্মপরিবেশ গড়ে তুলতে সচেতন হতে হবে- ইউরোপীয় ইউনিয়ন
পোশাক শ্রমিকদের অবস্থা ক্রীতদাসের মতো : পোপ
বেনজির ভুট্টোকে তালেবানরা হত্যা করেনি : ইমরান খান
যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞা থেকে মুক্ত মিয়ানমার
বিমান ভ্রমণ বেড়েছে ৫.৯ শতাংশ - আইএটিএ
বাংলাদেশের বাণিজ্য মর্যাদা স্থগিত করার হুমকি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন
মালয়েশিয়ার নির্বাচনে ক্ষমতাসীন জোটের জয়
দ্বিতীয় মেয়াদে শপথ নিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক
সিরিয়ায় রক্তপাত বন্ধে আলোচনা চায় যুক্তরাষ্ট্র ও রাশিয়া
ঘুষ কেলেঙ্কারি: ভারতের রেলমন্ত্রী ও আইনমন্ত্রীর পদত্যাগ
সিরিয়ায় মুক্তি পেলেন চার জাতিসংঘ শান্তিরক্ষী
প্রধানমন্ত্রী হওয়ার পথে নওয়াজ শরীফ
মমতার কংগ্রেস বিরোধিতা বাড়ছে
জাপানের বিরোধপূর্ণ দ্বীপপুঞ্জে চীনের জাহাজ
ব্রিটেনের ইইউ সদস্যপদ নিয়ে ক্ষমতাসীন দলে বিভক্তি
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে দুর্নীতির অভিযোগ
বঙ্গোপসাগরে নৌকা ডুবে দু’শ’ রোহিঙ্গার মৃত্যু
নারীরা ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে পারছেন না
এশিয়ার সবচেয়ে বড় কোম্পানি টয়োটা, পরেই আছে স্যামসাং
বিশ্বব্যাপী ১৪ হাজার কর্মী ছাঁটাই করবে এইচএসবিসি
আবারও বিশ্বের শীর্ষ ধনী বিল গেটস
ইরাকে বোমা হামলায় নিহত ৭৬
চীনে বন্যা ও ভূমিধসে ৫০ জনের প্রাণহানি
উন্নয়নশীল দেশের অংশীদারিত্ব বিশ্ব বিনিয়োগে তিনগুণ হবে -বিশ্বব্যাংকের প্রতিবেদন
এমিরেটস্ গ্রুপের ৮৪ কোটি ৫০ লাখ ডলার নিট মুনাফা অর্জন
main-table
 
 
Boi-mela
e-talk
 
Money Market
Power & Energy
Commodity Market
Grocery Market
 
আলোকচিত্র আলোকচিত্র
 
 
Budget of Bangladesh at newsnetbd.com
Home | About Us | Advertisement | Contact Us