|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার নিম্নমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। সূচক, লেনদেনের পরিমাণ এবং বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম কমেছে। ডিএসই সাধারণ মূল্যসূচক গত বৃহস্পতিবারের চেয়ে ৪৩ পয়েন্ট কমে ৪,৭২৫ পয়েন্টে দাঁড়িয়েছে।
লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে বেড়েছে ৫০টির দাম, কমেছে ১৭৪টির আর অপরিবর্তিত আছে ২২টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। মোট ১৩৬ কোটি টাকার লেনদেন হয়েছে। যা গত বৃহস্পতিবারের চেয়ে প্রায় ১৬২ কোটি টাকা কম।
লেনদেনের শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো— সোশ্যাল ইসলামী ব্যাংক লি., লাফার্জ সুরমা সিমেন্ট, পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা, যমুনা অয়েল, তিতাস গ্যাস, লঙ্কাবাংলা ফিন্যান্স এবং সন্ধানী লাইফ ইনস্যুরেন্স।
|