ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওয়েব বেইজড ট্রেডিং শুরু হয়েছে, উদ্বোধন করেছেন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান ড. খায়রুল হোসেন। এখন থেকে সব হাউজে ওয়েববেইজড ট্রেডিং এর মাধ্যমে লেনদেন চলবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএসইর প্রেসিডেন্ট রকিবুর রহমান।
এমএসএ প্লাস সফটওয়্যার চালুর ফলে ডিএসইতে নতুন ধারার সুচনা হলো। বর্তমানে মোবাইল ফোন ইন্টারনেটের মাধ্যমে ডিএসইর তথ্য জানতে ৪০ সেকেন্ড অপেক্ষা করতে হয়। কিন্তু এমএসএ প্লাস চালু হলে যেকোনো বিনিয়োগকারী ইন্টারনেটের মাধ্যমে রিয়েলটাইমে (তাৎক্ষণিকভাবে) লেনদেন করতে পারবেন। এছাড়া এমএসএ প্লাস সংযোজনের ফলে বর্হিবিশ্বের যেকোনো স্থান থেকে বিনিয়োগকারীরা শেয়ার ক্রয় বিক্রয়ের সুবিধা পাবেন।