|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে, কমছে লেনদেনের পরিমাণও।
ডিএসইতে ২১৯টি প্রতিষ্ঠানের দাম ও সাধারণ সূচক কমেছে ৮৮ পয়েন্ট। দিনের লেনদেন শেষে ডিএসইর সাধারণ সূচক ৮৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭০৯ পয়েন্টে নেমে আসে। লেনদেন হয়েছে মোট ১৭২ কোটি টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবস বৃহস্পতিবারও লেনদেন হয়েছিল ১৭২ কোটি টাকার লেনদেন।
ডিএসইর ওয়েবসাইট সূত্রে জানা যায়, রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ২৯টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৮টির দাম।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইর শীর্ষ দশ প্রতিষ্ঠান - লংকাবাংলা ফিন্যান্স, গ্রামীণফোন, ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্স, এমআই সিমেন্ট, মেঘনা পেট্রোলিয়াম, শাহজালাল ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, যমুনা অয়েল, সিএমসি কামাল ও লাফার্জ সুরমা।
অন্যদিকে রোববার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক ১৬১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৯৬৩ পয়েন্টে। সিএসইতে লেনদেন হয়েছে মোট ২২ কোটি ৬১ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।
|