২ কোম্পানির ৩ পরিচালক এর শেয়ার কেনার ঘোষণ | newsnetbd.com
২ কোম্পানির ৩ পরিচালক এর শেয়ার কেনার ঘোষণ
দুই প্রতিষ্ঠানের তিনজন পরিচালক শেয়ারবাজার থেকে ২৪ লাখ শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠান দুটি হলো-ব্যাংকিং খাতের এনসিসি ব্যাংক এবং সাউথইস্ট ব্যাংক।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংকিং খাতের এনসিসি ব্যাংকের দুই পরিচালকের মধ্যে তোফাজ্জল হোসেন এক লাখ ও নুরুল ইসলাম এ প্রতিষ্ঠানের এক লাখ শেয়ার এবং সাউথইস্ট ব্যাংকের পরিচালক আব্দুল হাই এ প্রতিষ্ঠানের ২২ লাখ শেয়ার বর্তমান বাজার দরে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ক্রয়ের ঘোষণা দিয়েছেন।