|
ওয়েবি এ্যাওয়ার্ড অনুষ্ঠানে স্টিভ জবসের প্রতি শ্রদ্ধা জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের ‘টেক স্যাভি’ প্রেসিডেন্ট বারাক ওবামা। গত ২১ মে অনুষ্ঠিত বার্ষিক ওয়েবি সম্মাননা প্রদান অনুষ্ঠানে সেলিব্রিটি, প্রযুক্তিবিদ, তুখোড় সৃষ্টিশীল রাজনৈতিক ব্যক্তিত্বরা বিশেষ সম্মাননা জানালেন এ্যাপেলের সহ-প্রতিষ্ঠাতা জবসের প্রতি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন। যাদের হাতে নিত্যনতুন প্রযুক্তির হাতেখড়ি তাদেরই একজন স্টিভ জবস। গত বছর অক্টোবর মাসে তিনি মারা যান। তাঁর অসামান্য অবদান রয়েছে এ্যাপেল ও আধুনিক কম্পিউটারের ক্ষেত্রে।
অনুষ্ঠানে ওবামা বলেন, জবস সম্পর্কে বলতে গেলে শুধু একটি শব্দই যথেষ্ট। তিনি সে শব্দটিই উচ্চারণ করেন, তা হলো ‘এ্যামেজিং’।
|