 |
৭ প্রতিষ্ঠানের ছয়জন এবং ১ করপোরেট পরিচালক শেয়ারবাজার থেকে ৬৮ লাখ সাত হাজার ৭৫০টি শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। প্রতিষ্ঠান ৭টি হলো- ইউনাইটেড এয়ারওয়েজ, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, ইসলামিক ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক, সোস্যাল ইসলামী ব্যাংক এবং রূপালী ইন্স্যুরেন্স।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।
ভ্রমণ ও অবকাশ খাতের ইউনাইটেড এয়ারওয়েজের পরিচালক আফিজ মিয়া এ প্রতিষ্ঠানের ১০ লাখ, ব্যাংকিং খাতের ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের পরিচালক হাজী এম.এ কালাম এ প্রতিষ্ঠানের ২৫ হাজার, সাউথইস্ট ব্যাংকের পরিচালক আলমগীর কবির এ প্রতিষ্ঠানের ১৭ লাখ ৫০ হাজার, আর্থিক খাতের ইসলামী ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পরিচালক মো. ফজলুল হক এ প্রতিষ্ঠানের এক লাখ ১৩ হাজার, প্রযুক্তি খাতের ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্কের পরিচালক মোহাম্মদ হাবিবুল আলম বি.পি এ প্রতিষ্ঠানের ৪০ হাজার, ব্যাংকিং খাতের সোস্যাল ইসলামী ব্যাংকের কর্পোরেট পরিচালক হাওলাদার ল্যাবরেটরিজ অ্যান্ড বিডি এ প্রতিষ্ঠানের ৩৬ লাখ ৭৭ হাজার ৭৫০টি এবং বিমা খাতের রূপালী ইন্স্যুরেন্সের পরিচালক কাজী মনিরুজ্জামান এ প্রতিষ্ঠানের দুই লাখ সাত হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।
বর্তমান বাজার দরে আগামী ২১ মের মধ্যে উল্লিখিতসংখ্যক শেয়ার কেনা শেষ করবেন।
|