বীমাখাতের কোম্পানি জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ার লেনদেন অনির্দিষ্ট সময়ের জন্য স্থগিত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদ।
সোমবার ডিএসইর উপ মহা-ব্যবস্থাপক শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
জনতা ইন্স্যুরেন্স লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১০ সালে শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করে। কিন্তু তা এজিএমে অনুমোদন না করেই ২০১১ সালের জন্য নতুন করে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ডের ঘোষণা দেয়। এ কারণে ডিএসইর পরিচালনা পর্ষদ কোম্পানির শেয়ার লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ করেছে।
|