|
ফেইসবুক ব্যবহারকারীদের আরো বেশি তথ্য খুঁজে দেবে সার্চ ইঞ্জিন 'বিং'। নতুন এ সুবিধা চালুর জন্য ইঞ্জিনটির আদল বদলে ফেলা হয়েছে। বিং ব্যবহারকারীরা এখন থেকে বিভিন্ন বিষয়ে তথ্য খুঁজতে ফেইসবুকে যুক্ত বন্ধুদের পরামর্শও চাইতে পারবেন।
নতুন চেহারার বিংয়ে যুক্ত করা হয়েছে তিন কলামে ফলাফল প্রদর্শন সুবিধা। প্রথম দুটি কলামে থাকবে সার্চের ফলাফল আর অন্যটিতে বন্ধুদের পরামর্শ।
গুগলের সঙ্গে বিং খুব এঁটে উঠতে পারছে না। প্রতিযোগিতায় টিকে থাকতেই বিং এ উদ্যোগ নিয়েছে বলে ধারণা করছেন বাজার বিশ্লেষকরা। খোঁজাখুঁজির কাজে যুক্তরাষ্ট্রের ৬৬ শতাংশ গুগলের দখলে, বিংয়ের রয়েছে মাত্র ১৫ শতাংশ।
|