|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবসে সূচক ও লেনদেন কমেছে। রবিবার লেনদেনে হয়েছে এমন কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ৩৫টির, কমেছে ২১০টির এবং অপরিবর্তিত আছে ২০টির দাম। লেনদেন হয়েছে প্রায় ২৮৯ কোটি টাকার শেয়ার, যা গত দিনের চেয়ে প্রায় ৩২ কোটি টাকা কম। ডিএসইতে মোট ২৬৫টি কোম্পানির ৬ কোটি ৮৭ লাখ ৯ হাজার ৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়। সাধারণ সূচকের মতো ডিএসই- ২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৪৯.৯৪ পয়েন্ট কমে ৩৮০৯.৪১ পয়েন্টে দাঁড়ায়।
পরিচালকদের শেয়ার ধারণ নিয়ে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ এ্যান্ড একচেঞ্জ কমিশনের প্রজ্ঞাপনের স্থগিতাদেশ চেয়ে রিট এবং তা প্রত্যাহার সংক্রান্ত বার্তায় বাজারে প্রভাব পড়ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, পরিচালকদের শেয়ার ক্রয়ে বাধ্যবাধকতা সংক্রান্ত এসইসির নির্দেশনা বৈধ। এটি কোম্পানি আইনকে লঙ্ঘন করে না। জনস্বার্থে কমিশন এমন সিদ্ধান্ত নিতেই পারে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো লঙ্কাবাংলা ফাইন্যান্স, যমুনা অয়েল, কনফিডেন্স সিমেন্ট, বেক্সিমকো লি., বেক্সিমকো ফার্মা, গস্খামীণফোন, সিটি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, সামিট পাওয়ার এবং এম আই সিমেন্ট ।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো মেঘনা সিমেন্ট, ন্যাশনাল টি, হাইডেলবার্গ সিমেন্ট, জেমিনি সী ফুড, বিডি ওয়েল্ডিং, ৮ম আইসিবি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, রেনউইক যজ্ঞেশ্বর, ব্র্যাক ব্যাংক ২৫ শতাংশ, কনভার্টেবল বন্ড এবং ব্র্যাক ব্যাংক।
অন্যদিকে দাম কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো স্ট্যান্ডার্ড ব্যাংক, এশিয়া ইন্স্যুরেন্স, জিকিউ বলপেন, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ফিনিক্স ফাইন্যান্স, এলজি গ্লোবাল মিউচ্যুয়াল ফান্ড, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, ইন্টারন্যাশনাল লিজিং এ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস, লিগাসি ফুড এবং ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট।
|