বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেছেন, ডিজিটাইজেশনের ফলে দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার দ্রুত পরিবর্তন ঘটছে। যা বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে পরিণত করছে।
তিনি বলেন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রগুলো (ইউআইএসসি) হয়রানিমুক্ত আচরণের মাধ্যমে ডিজিটালাইজড তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) ব্যবহার করে দক্ষতার সঙ্গে প্রয়োজনীয় সেবা জনগণের দ্বারপ্রান্তে পৌঁছাতে সক্ষম হয়েছে।
তিনি শনিবার পঞ্চগড় সরকারি মিলনায়তনে তিন দিনব্যাপী ডিজিটাল ইনোভেশন ফেয়ার-২০১২ উদ্বোধনী এবং ইউনিভার্সাল অব ডিজিটাইজড টেকনোলজিস সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোজাহারুল হক প্রধান এমপি, জেলা পরিষদ প্রশাসক আবু বকর সিদ্দিকী, এটুআই কর্মসূচির নাইমুজ্জামান মুক্তা, পুলিশ সুপার শাহরিয়ার রহমান ও ইউআইএসসি’র উদ্যোক্তাবৃন্দ।
প্রশাসন, ইউআইএসসি, সরকারি বিভাগসমূহ এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহ মেলায় ৩০টি স্টল স্থাপন করেছে। এসব স্টলের মাধ্যমে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া বিভিন্ন সেবা সম্পর্কে জনগণকে প্রদর্শন করানো হয়।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার সকল পর্যায়ে জিডিটাইজেশন পদ্ধতির মাধ্যমে দুর্নীতিমুক্ত সুখী সমৃদ্ধ এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বাংলাদেশ গড়ে তোলার জন্য অক্লান্তভাবে কাজ করে যাচ্ছে।
|