|
ফেইসবুক ব্যবহারকারীদের সফটওয়্যার সেবা দিতে অ্যাপ সেন্টার চালু করছে ফেইসবুক। অ্যাপল ও অ্যান্ড্রয়েডচালিত স্মার্টফোন ও ট্যাবলেট ব্যবহারকারীরা এ থেকে বেশি সুবিধা পাবেন। এটি কয়েক সপ্তাহের মধ্যেই চালু করা হবে বলে জানিয়েছে ফেইসবুক। এতে সফটওয়্যার নির্মাতারা সরাসরি ফেইসবুক ব্যবহারকারীদের কাছে বিভিন্ন অ্যাপ বিক্রির সুযোগও পাবেন।
এখান থেকে কোনো অ্যাপলিকেশন কিনতে অথবা ব্যবহার করতে ফেইসবুক ক্রেডিট প্রয়োজন হবে বলে জানিয়েছেন ফেইসবুকের মুখপাত্র ম্যালরি লুচ্চি। তবে বিনা মূল্যের অ্যাপলিকেশনও থাকবে অনেক। এটি চালু হলে ফেইসবুকে অ্যাপসের বিভিন্ন চাহিদা পূরণের পাশাপাশি সদস্যসংখ্যাও বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ।
|