|
কোম্পানির উদ্যোক্তা পরিচালকের শেয়ার ধারণ সংক্রান্ত রিট প্রত্যাহারের খবর এবং আগামী বাজেটে কর্পোরেট ট্যাক্স কমানোর সংসদীয় কমিটির প্রস্তাব বাজারে প্রভাব ফেলেছে। সপ্তাহের শেষ দিনে বেড়েছে লেনদেন।
বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৪২১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ২০৪ টাকা, যা আগের দিনের চেয়ে ৩৭ কোটি ৬৭ লাখ টাকা বেশি।
ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৭৫.০২ পয়েন্ট বেড়ে ৫০৭৬.৬৩ পয়েন্টে দাঁড়ায়। অন্যদিকে ডিএসই -২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮৫.৪১ পয়েন্ট বেড়ে ৩৮৫৯.৩৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
বৃহস্পতিবার ডিএসইতে মোট হাতবদল হওয়া ২৫৮টি কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৩৮টির কমেছে ১৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫টি কোম্পানির শেয়ারের। ব্যাংক, ব্যাংক বহির্ভূত আর্থিক খাত, জ্বালানি খাতসহ প্রায় সব খাতের শেয়ারের দরবৃদ্ধি ঘটেছে।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো- লঙ্কাবাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন, যমুনা অয়েল, সিটি ব্যাংক, তিতাস গ্যাস, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো লি., বেক্সিমকো ফার্মা, আফতাব অটো ও ইউসিবিএল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো- পাইওনিয়ার ইন্স্যুরেন্স, নাভানা সিএনজি, লঙ্কাবাংলা ফাইন্যান্স, পিএলএফএসএল, আইডিএলসি, ইনটেক অনলাইন, উত্তরা ফাইন্যাান্স, আফতাব অটো, ইউনিয়ন ক্যাপিটাল ও বিডি অটোকারস।
|