|
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার লেনদেন কম হলেও সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। দিন শেষে সাধারণ মূল্যসূচক গত দিনের চেয়ে সাত পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ১৬৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৩৫৬ কোটি টাকা। পরিচালকদের শেয়ারধারণের বিষয়ে এসইসি’র জারি করা প্রজ্ঞাপনের বৈধতা নিয়ে করা রিটের খবরে বাজারে বিনিয়োগকারীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া দেখা গেছে।
সোমবার দিন শেষে ৮৬ হাজার ২৪ হাওলায় হাতবদল হয়েছে ছয় কোটি নয় লাখ ১৩ হাজার ১৭৭টি শেয়ার ও ইউনিট।
লেনদেন হওয়া ইস্যুর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির।
লেনদেনের শীর্ষে রয়েছে- লংকাবাংলা ফাইন্যান্স, গ্রামীণফোন, বেক্সিমকো, যমুনা ওয়েল, সিটি ব্যাংক, মেঘনা পেট্রোলিয়াম, বেক্সিমকো ফার্মাসিটিক্যালস, স্কয়ার ফার্মাসিটিক্যালস, জিপিএইচ ইস্পাত ও আফতাব অটোমোবাইলস।
|