বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ক্যাডার সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন সত্যরঞ্জন মন্ডল এবং সাধারণ সম্পাদক এমদাদুল হক। সম্প্রতি দ্বি-বার্ষিক নির্বাচনের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। এছাড়া ১৭ সদস্যবিশিষ্ট একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন বিবিএসের ইন্ডাস্ট্রি এ্যান্ড লেবার উইং-এর যুগ্ম পরিচালক দিলীপ কুমার ভদ্র।
কমিটির অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি আব্দুল কাদির ও জাহিদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ শফিকুল ইসলাম, প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, দফতর সম্পাদক আক্তার হোসেন এবং কার্যনির্বাহী সদস্যরা হলেন কবির উদ্দিন, আলাউদ্দিন আল আজাদ, মাসুদ আলম, ড. দিপঙ্কর, বিধান বড়াল, আশরাফুল আলম, আরিফুল ইসলাম ও আলমগীর হোসেন।
|