কোম্পানী তথ্য
কোম্পানী তথ্য |
|
প্রধান সংবাদ |
বৃহস্পতিবার থেকে সব পোশাক কারখানা খোলা সরকার দেশের সব পোশাক কারখানা বৃহস্পতিবার থেকে খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। বিস্তারিত... |
গার্মেন্টস শিল্পপার্ক নির্মাণে সহায়তা দেবে বিশ্বব্যাংক গার্মেন্টস শিল্পপার্ক নির্মাণে বিশ্বব্যাংক বাংলাদেশকে আর্থিক ও কারিগরি সহায়তা সংক্রান্ত প্রস্তাব দেবে আগামী ৭-১০ দিনের মধ্যে। এরই মধ্যে বিশ্বব্যাংক এ সহায়তা দেয়ার ইচ্ছাও প্রকাশ করেছে। বিস্তারিত... |
|
প্রথম পাতা |
দেশে নন-লাইফ বীমা কম্পানির প্রয়োজন নেই : বিআইএ দেশে প্রায় ৭৭টি নতুন প্রতিষ্ঠান বীমা লাইসেন্সের জন্য আবেদন করেছে। কিন্তু বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) মনে করছে দেশে ৪৩ নন-লাইফ প্রতিষ্ঠান বিদ্যমান থাকায় আর কোনো নন-লাইফ বীমা কম্পানির প্রয়োজন নেই। বিস্তারিত... |
আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভ আশুলিয়ায় বেতন-ভাতা বৃদ্ধিসহ কয়েক দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে একটি পোশাক কারখানার কর্মীরা। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। বিস্তারিত... |
বিজিএমইএ- ইন্ডাস্ট্রিয়াল পুলিশ মতবিনিময় চট্টগ্রাম অঞ্চলের পোশাক শিল্পে সার্বিক নিরাপত্তা বিষয়ে রবিবার বিজিএমইএ নেতৃবৃন্দ ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত... |
আশুলিয়ায় তৈরি পোশাক শিল্প শ্রমিকরা কাজে যোগ দিয়েছে চারদিন বন্ধ থাকার পর শুক্রবার থেকে আবারো আশুলিয়ায় তৈরি পোশাক শিল্প শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। নতুন বেতন কাঠামোর উদ্যোগকে স্বাগত জানিয়ে দ্রুত তা বাস্তবায়নের তাগিদ দিয়েছেন তারা। বিস্তারিত... |
এজেন্ট ব্যাংকিং চালু করল অগ্রণী ব্যাংক দেশে প্রথমবারের মতো এজেন্ট ব্যাংকিং চালু করেছে দেশের রাষ্ট্রয়াত্ত বাণিজ্যিক ব্যাংক অগ্রণী ব্যাংক লিমিটেড। বিস্তারিত... |
সাভারে ভবন ধস: তদন্ত প্রতিবেদনে থাকছে দৃষ্টান্তমূলক শাস্তির সুপারিশ ভবন মালিকসহ সংশ্লিষ্টদের চরম অবহেলার কারণেই সাভারের ভবন ধসে সহস্রাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটির প্রাথমিক তদন্তে বের হয়ে এসেছে। বিস্তারিত... |
বিমানের হংকং ফ্লাইট ফের চালু বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-হংকং-ঢাকা রুটে ফ্লাইট চলাচল আবার শুরু হয়েছে। গত সোমবার বিজি-০৭৮ ফাইটটি ৭৮ জন যাত্রী নিয়ে দুপুর ১২টা ৫৫ মিনিটে হংকং যাত্রা করে। বিস্তারিত... |
আশুলিয়ায় সব কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা শ্রমিক বিক্ষোভের প্রেক্ষাপটে নিরাপত্তার কারণ দেখিয়ে আশুলিয়ার সব পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছেন মালিকেরা। বিস্তারিত... |
ধ্বংসস্তূপ সরানোর কাজ শেষ পর্যায়ে, ১ হাজার ১৩১ জনের মৃতদেহ উদ্ধার সাভারের ধসে পড়া ভবন ‘রানা প্লাজা’র ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত এক হাজার ১৩১ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধসেপড়া এ ভবন সরানোর কাজ শেষ পর্যায়ে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা। বিস্তারিত... |
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের ঘোষণা তৈরি পোশাক শিল্প শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার। এ বোর্ডের নির্ধারণ করা ন্যূনতম মজুরি গত ১ মে থেকে কার্যকর হবে। বিস্তারিত... |
সাভারে ভবন ধস: মৃতের সংখ্যা ১,১২৪ সাভারে ভবন ধসের ঘটনায় এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২৪ জন। রোববার সকালে ২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত... |
সাভার ট্র্যাজেডি, মোট ১ হাজার ৮৫ মৃতদেহ উদ্ধার সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় এ পর্যন্ত ১ হাজার ৮৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে উদ্ধার করা হয়েছে ৮টি মৃতদেহ। বিস্তারিত... |
২৬ ব্যাংকের ঋণ-আমানতের সুদহার ব্যবধান বেশি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যে মার্চ মাস শেষে ব্যাংক খাতের ঋণ ও আমানতের সুদহারের ব্যবধান (স্প্রেড)দাঁড়িয়েছে ৫ দশমিক শূন্য ৬ শতাংশীয় পয়েন্টে। এ সময়ে আমানতের গড় সুদহার ছিল ৮ দশমিক ৬৭ শতাংশ এবং ঋণের গড় সুদহার ছিল ১৩ দশমিক ৭৩ শতাংশ। বিস্তারিত... |
মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২ সাভারে ভবন ধসের ঘটনায় শুক্রবার সকাল থেকে আরো ১৮ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২ জন। বিস্তারিত... |
মেঘনা ব্যাংকের কার্যক্রম শুরু নতুন অনুমোদন পাওয়া মেঘনা ব্যাংক বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে। বৃহস্পতিবার রাজধানীতে প্রিন্সিপাল শাখা উদ্ভোধনের মাধ্যমে ব্যাংকের কার্যক্রম শুরু হয়। বিস্তারিত... |
ঝুঁকিপূর্ণ পোশাক কারখানা বন্ধ করে দেবে সরকার তৈরি পোশাক কারখানার কোনো ভবন ঝুঁকিপূর্ণ হলেই সরকার সেগুলো বন্ধ করে দেবে বলে জানিয়েছেন গার্মেন্টস শিল্পবিষয়ক মন্ত্রিসভা কমিটির সদস্য আব্দুল লতিফ সিদ্দীকী। বিস্তারিত... |
৮০৬ মৃতদেহ উদ্ধার সাভারে রানা প্লাজা ভবন ধসের ঘটনায় বুধবার আরো ৪৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০৬। বিস্তারিত... |
এনবিআর মূল ভবনে ফাটল জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূল ভবনে ফাটল ধরেছে। চতুর্থতলার বেশ কয়েকটি কক্ষের ছাদে ফাটল দেখার পর এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিস্তারিত... |
দিগন্ত-ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ স্যাটেলাইট চ্যানেল দিগন্ত ও ইসলামিক টেলিভিশনের সম্প্রচার বন্ধ করে দেয়া হয়েছে। বিস্তারিত... |
গার্মেন্টস শ্রমিকদের বীমা সুবিধার নিয়ম মানছে না মালিকরা আইনে গার্মেন্টস শ্রমিকদের বীমা সুবিধা দেয়ায় কথা থাকলেও তা মানছে না গার্মেন্টস মালিকরা। মাত্র বিশজন শ্রমিকের জন্য বীমা করে সব শ্রমিক বীমার আওতায় রয়েছে এমন সার্টিফিকেট দেখানো হচ্ছে বিদেশী বায়ারদের। বিস্তারিত... |
ঢাকায় রস্ক ডিসবার্সমেন্ট সেল উদ্বোধন বিশ্বব্যাংকের অর্থায়নে পরিচালিত রস্ক ডিসবার্সমেন্ট সেলের (ফেজ-২) জন্য সোনালী ব্যাংক লিমিটেড, বৈদেশিক বাণিজ্য কর্পোরেট শাখা, ঢাকায় বিশ্বব্যাংক ও সোনালী ব্যাংকের উদ্যোগে নবগঠিত ডিসবার্সমেন্ট সেল ২ মে উদ্বোধন করা হয়। বিস্তারিত... |
তালিকাভুক্ত হয়েছে এনআরবি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সম্মতিপত্র (এলওআই) পাওয়া ৯ ব্যাংকের মধ্যে অন্যতম এনআরবি ব্যাংক লিমিটেড তফসিলি ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের তালিকাভুক্ত হয়েছে। বিস্তারিত... |
লাশের মিছিল, উদ্ধার করা হয়েছে ৬১৩ টি মৃতদেহ সাভারে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১৩ জনে। রোববার সকাল থেকে উদ্ধার করা হয়েছে আরো ৫৩টি মৃতদেহ। বিস্তারিত... |
রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক ১০৫ কোটি টাকার ঋণ আদায় রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত মোট ১০৫ কোটি টাকার ঋণ আদায় করেছে। এর মধ্যে শ্রেণীকৃত ঋণ আদায় ৪৫ কোটি টাকা। বিস্তারিত... |
বুয়েট-রাজউকের ত্রুটিপূর্ণ কারখানা চিহ্নিতের কাজ শুরু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) বিশেষজ্ঞদের নেতৃত্বে ৮টি টিম ত্রুটিপূর্ণ পোশাক শিল্প কারখানা ভবন চিহ্নিত করতে কাজ শুরু করেছে ও রাজধানী উন্নয়ন সংস্থা (রাজউক) তত্ত্বাবধানের দায়িত্বে রয়েছে। বিস্তারিত... |
একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে, ৫১০ জনের মৃতদেহ উদ্ধার শুক্রবার দশম দিনেও সাভারে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে একের পর এক মৃতদেহ উদ্ধার করা হচ্ছে। এ পর্যন্ত ৫১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনো চাপা পড়ে আছে অনেক মৃতদেহ। বিস্তারিত... |
গার্মেন্টস মালিকদের মুনাফা বেড়েছে, শ্রমিকের মজুরি বাড়েনি পোশাক শ্রমিকদের জন্য বেধে দেয়া ন্যূনতম মজুরি বর্তমান বাজারের তুলনায় অপ্রতুল। মুনাফাখোরি মনোভাব ও সস্তা শ্রমের সুযোগ নিয়ে মালিকরা সম্পদের পাহাড় গড়লেও শ্রমিকের ভাগ্য বদলায়নি। বিস্তারিত... |
আরো ২৩ মৃতদেহ উদ্ধার, মৃতের সংখ্যা ৪৪৬ সাভারে ভবন ধসে বৃহস্পতিবার সকাল থেকে এ পর্যন্ত ২৩ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪৪৬ জনে। তবে এখনো চাপা পড়ে রয়েছে বহু মৃতদেহ। বিস্তারিত... |
ক্ষতিগ্রস্থ শ্রমিকদের পাশে দাঁড়ানোর উদ্যোগ বিজিএমইএর’র রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্থ শ্রমিকদের সব ধরনের সুবিধা প্রদানসহ চলমান পরিস্থিতি নিরসনে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে পোশাক নির্মাণ প্রতিষ্ঠান মালিকদের সংগঠন বিজিএমইএ। বিস্তারিত... |
নতুন বিমা কোম্পানির লাইসেন্স আবেদনের সময় বেড়েছে নতুন বিমা কোম্পানির লাইসেন্সের জন্য আবেদনের সময়সীমা আরও এক দফা বাড়ল। বিস্তারিত... |
মৃতের সংখ্যা প্রায় ৪শ, ভারি যন্ত্রপাতির ব্যবহার শুরু ভবনের ভেতর থেকে উদ্ধার হয়েছে আরও ৬টি মৃতদেহ, এ নিয়ে মৃতের সংখ্যা প্রায় ৪শ’তে দাঁড়িয়েছে। উদ্ধার করতে উচ্চক্ষমতাসম্পন্ন ভারি যন্ত্রপাতির ব্যবহার শুরু হয়েছে। বিস্তারিত... |
এ পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ৩৭৭ সাভার বাসস্ট্যান্ডের কাছে রানা প্লাজার ধ্বংসস্তুপের নিচ থেকে রবিবার শেষ খবর পাওয়া পর্যন্ত ৩৭৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বিস্তারিত... |
সোমবার সারাদেশে সব পোশাক কারাখানা খুলবে সাভারের ভবন ধসকে পুঁজি করে তৈরি পোশাক খাতকে ধ্বংস করতে কুচক্রীরা অপচেষ্টায় লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছে পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ। সোমবার থেকে ঢাকাসহ সারাদেশে সকল পোশাক কারাখানা খোলা থাকবে। বিস্তারিত... |
৩৫০ জনের মৃতদেহ উদ্ধার, রানার স্ত্রী ও তিনজন আত্মীয়কে গ্রেপ্তার সাভারের রানা প্লাজা ধসের ঘটনায় শনিবার পর্যন্ত ৩৫০ জনের মৃতদেহ এবং সকালে ৩৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ‘রানা প্লাজা’ মালিক সোহেল রানার স্ত্রী ও তিনজন আত্মীয়কে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। বিস্তারিত... |
পোশাক শিল্প মালিকদের ২ দিন বন্ধ ঘোষণা, শ্রমিক সংগঠনের ধর্মঘট তৈরি পোশাক শিল্পের সব কারখানা শনি ও রবিবার বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এ খাতের উদ্যোক্তাদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। এদিকে রানা প্লাজা ও ওই ভবনের কারখানা মালিকদের গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবিতে ধর্মঘট ডেকেছে শ্রমিকদের দশটি সংগঠন।
বিস্তারিত... |
৩০৪ জনের মৃতদেহ উদ্ধার সাভারে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে, দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। এখন পর্যন্ত ৩০৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২৮১ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত... |
ঋণ আদায়ে রূপালী ব্যাংকের ১১০ শতাংশ অগ্রগতি রূপালী ব্যাংকের ঋণ আদায়ের লক্ষ্যমাত্রার চেয়ে ১১০ শতাংশ বেশি অগ্রগতি অর্জিত হয়েছে। পাশাপাশি ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনার রেটিংয়ের মান আগের বছরগুলোর তুলনায় অনেক উন্নতি হয়েছে। বিস্তারিত... |
বাড়ছে লাশের মিছিল, ২৮২ জনের মৃতদেহ উদ্ধার সাভারে ভবন ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত ২৮২ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ২২৯ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। বিস্তারিত... |
পাঁচ কারখানার সদস্য পদ স্থগিত করেছে বিজিএমইএ বিজিএমইএ আইন অমান্য করায় সাভারের ভবনধসের ঘটনায় ওই ভবনের পাঁচটি কারখানার সদস্য পদ স্থগিত করেছে তৈরি পোশাক শিল্প সংগঠন বিজিএমইএ। বিস্তারিত... |
মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬৫ জন ভবন ধসের প্রায় একদিন পর বৃহস্পতিবারও জীবিত, মূমূর্ষ মানুষ উদ্ধার করা হচ্ছে। ক্রমেই বাড়ছে মৃতের সংখ্যা। এখন পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৬৫ জনে। প্রায় দেড় হাজার জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বিস্তারিত... |
নিহতের সংখ্যা বাড়ছে, ১০৫টি লাশ উদ্ধার সাভারে ভবনধসে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ১০৫ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ছাড়া ৮ শতাধিক আহত শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত... |
সাভারে ভবনধসে নিহতের সংখ্যা বেড়েই চলেছে, উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ৮৫ সাভারে ভবনধসে নিহতের সংখ্যা বেড়েই চলেছে। এ পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের সংখ্যা ৮৫ বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। এ ছাড়া ৮ শতাধিক আহত শ্রমিককে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্তারিত... |
| পিছনে |
|
| |