Category Archives: সংবাদ/তথ্য
২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট পাস
প্রধান বিরোধীদল বিএনপির অনুপস্থিতিতেই জাতীয় সংসদে আগামী রবিবার থেকে শুরু হতে যাওয়া ২০১২-১৩ অর্থবছরের জাতীয় বাজেট পাস হয়েছে। বৃহস্পতিবার বিকালে স্পিকার আবদুল হামিদের সভাপতিত্বে সংসদের বৈঠকে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার এই বাজেট প্রস্তাব কণ্ঠভোটে পাস হয়। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। বাজেট পাসের প্রক্রিয়ায় মন্ত্রীগণ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ব্যয় নির্বাহের যৌক্তিকতা
প্রস্তাবিত বাজেট বিল সংসদে পাস
প্রস্তাবিত ২০১২-২০১৩ অর্থবছরের বাজেট বিল সংসদে পাস হয়েছে। বুধবার সমাপনী অধিবেশনে কিছু সংশোধনীসহ সাংসদদের কণ্ঠভোটে তা পাস হয়। করমুক্ত আয়সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা নির্ধারণ ও মোবাইল ফোনে কথা বলার ওপর উৎসে কর প্রত্যাহার করে গতকাল সংসদে অর্থবিল ২০১২ কণ্ঠভোটে পাস হয়েছে। এক লাখ টাকা পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে থাকলে
করমুক্ত আয়সীমা ২ লাখ টাকা
করমুক্ত আয়সীমা ১ লাখ ৮০ হাজার টাকা থেকে বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে বলে ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। বুধবার সংসদ অধিবেশনে বাজেটের উপর সমাপনী বক্তৃতায় তিনি এ ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ন্যূনতম করের পরিমাণ ৩ হাজার টাকা বহাল রাখা হয়েছে। আর মোবাইল বিলের উপর ২% হারে করারোপের যে প্রস্তাব বাজেটে করা
মোবাইল ফোনে উৎসে কর থাকছে না
মোবাইল ফোনে কথা বলার ওপর উৎসে কর প্রত্যাহার করা হয়েছে। মোবাইল ফোনে উৎসে কর বাদ দিয়ে সংসদে অর্থবিল ২০১২ কণ্ঠভোটে পাস হয়েছে। গত ৭ জুন সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী মোবাইল ফোন বিল ও ব্যাংক আমানতের লাভের ওপর ২ শতাংশ হারে উৎসে কর আদায়ের প্রস্তাব করেছিলেন। অর্থ বিল পাসের আগে সংসদে প্রধানমন্ত্রী
৮৮৮০ কোটি টাকার সম্পূরক বাজেট পাস
সংসদে সোমবার চলতি ২০১১-১২ অর্থবছরের সম্পূরক বাজেট পাস হয়েছে। স্পিকার অ্যাডভোকেট আবদুল হামিদের সভাপতিত্বে অধিবেশনে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ‘নির্দিষ্টকরণ (সম্পূরক) বিল-২০১২’ উত্থাপন করলে বিরোধী দলের অংশগ্রহণ ছাড়াই তা কণ্ঠভোটে পাস হয়। আট হাজার ৮৮০ কোটি ৪৭ লাখ ২৯ লাখ টাকার এই সম্পূরক বাজেটে সর্বোচ্চ বরাদ্দ রেলপথ মন্ত্রণালয়ে তিন হাজার ৮৯০ কোটি ৫০ লাখ
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই- সিপিডি
আর্থিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে অর্থমন্ত্রী ঘোষিত বাজেট প্রস্তাবনায় নতুন সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা নেই এবং কালো টাকা সাদা করা, জ্বালানি, ট্রানজিট, আইএমএফের দেওয়া ঋণের অর্থ, পদ্মা সেতুর মতো বড় ইস্যু নিয়ে বাজেটে কোনো প্রস্তাবনা না থাকাই এর প্রমাণ বলে জানিয়েছেন সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে আজ সিপিডি আয়োজিত
জনবান্ধব বাজেট, কিন্তু বাস্তবায়ন কঠিন হবে-কাজী খলীকুজ্জমান
প্রস্তাবিত বাজেট নিয়ে পিকেএসএফের চেয়ারম্যান ও বিশিষ্ট অর্থনীতিবিদ কাজী খলীকুজ্জমান বলেছেন, বাজেটে সাধারণ পিছিয়ে পড়া মানুষকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বৃহস্পতিবার তাৎক্ষণিক বাজেট প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন। কাজী খলীকুজ্জমান বলেন, এবারের বাজেটে গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করতে যথেষ্ট বরাদ্দ রয়েছে। বিশেষ করে বাজেটে সাধারণ পিছিয়ে পড়া মানুষকে অগ্রাধিকার দেয়া হয়েছে। একই সঙ্গে তিনি বলেন, বাজেটে অর্থ
মোবাইল বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব
আগামী ২০১২-১৩ অর্থবছরের জন্য দেশীয় মোবাইল বিলের ওপর ২ শতাংশ হারে উৎসে কর কর্তনের প্রস্তাব করা হয়। দেশে বা বিদেশে মোবাইল ফোনে কথা বললেই কর দিতে হবে সরকারকে। আগামীবারের বাজেটে পোস্টপেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে প্রি-পেইড কার্ড বিক্রি বা রিচার্জের সময় ২ শতাংশ হারে উৎসে আয়কর কর্তনের প্রস্তাব
তারল্য সংকটসহ ব্যাংক ঋণে সুদের হারও বেড়ে যেতে পারে- এফবিসিসিআইর সভাপতি
২০১২-১৩ অর্থবছরের বাজেট এর প্রতিক্রিয়ায় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) এ কে আজাদ সন্ধ্যায় বলেছেন, ‘এতে তারল্য সংকট দেখা দিতে পারে।’ বাজেট নিয়ে তাত্ক্ষণিক প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার সন্ধ্যায় এফবিসিসিআইয়ের সম্মেলন কক্ষে একে আজাদ ‘দেশের অর্থনীতির প্রেক্ষাপটে’ এ পরিমাণ ঘাটতিকে ‘অনেক বেশি’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘‘প্রস্তাবিত বাজেটে ঘাটতি পাঁচ শতাংশের মধ্যে রাখার
এসএমই খাতের জন্য বিশেষ ব্যবস্থা
এসএমই খাতের সম্ভাবনা বিবেচনা করে বাজেটে টার্নওভার কর সুবিধাসহ নির্দিষ্ট পরিমাণ অংকে কর মওকুফের প্রস্তাব করা হয়েছে। প্রস্তাবনায় ৭ লাখ টাকা পর্যন্ত কর মওকুফ করা হয়েছে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী গত বাজেটে নির্ধারিত বার্ষিক ৬০ লাখ টাকা পর্যন্ত টার্নওভারের ওপর ৪ শতাংশ হারে কর হ্রাস করে ৩ শতাংশ হারে ধার্য করা হয়। এ খাতকে গতিশীল করতে
২৩ হাজার কোটি টাকা ব্যাংক ঋণের প্রস্তাব
২০১২-২০১৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমাণ হবে ৩৩ হাজার ৪ শ ৮৪ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে নিট ঋণের পরিমাণ ২৩ হাজার কোটি টাকা। বাকি ১০ হাজার ৪শত ৮৪ কাটি টাকা আসবে ব্যাংক বহির্ভূত খাত থেকে। ২০১২-১৩ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে। সরকারের মোট অভ্যন্তরীণ ঋণের
শেয়ারবাজারের আয়ের ৫ হাজার টাকা পর্যন্ত করমুক্ত
শেয়ারবাজারের আয়ের ৫ হাজার টাকা পর্যন্ত করমুক্তসহ বাজেটে পুঁজিবাজারের জন্য নতুন করে বেশ কিছু প্রণোদনা ঘোষণা করা হয়েছে। এসব নতুন প্রণোদনার পাশাপাশি বর্তমান প্রণোদনাগুলোও বহাল থাকবে। একইসঙ্গে পুঁজিবাজার সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের প্রস্তাব করা হয়েছে বাজেটে। অন্যান্য নতুন প্রণোদনাগুলো হচ্ছে মার্চেন্ট ব্যাংকের প্রাতিষ্ঠানিক কর হার ৫ শতাংশ কমিয়ে ৩৭ দশমিক ৫ শতাংশ
বাজেট ঘাটতি ৫২ হাজার কোটি টাকা, প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ
২০১২-২০১৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ৫২ হাজার কোটি টাকার ঘাটতি নিয়ে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তবে তিনি বলেছেন, আরো বড় আকারের বাজেট দেওয়ার ইচ্ছা ছিল তার। মহাজোট সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ২ শতাংশ। মূল্যস্ফীতি ৭ দশমিক ৫
অর্থমন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করছেন
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত মহাজোট সরকারের চতুর্থ বাজেটটি জাতীয় সংসদে পেশ করছেন। মোট বাজেট ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা। বৃহস্পতিবার বিকেল ৩টা ২৭ মিনিটে এই বাজেট ঘোষণা শুরু করেন তিনি। এর আগে বিকেল ৩টা ২৩ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত অধিবেশন কক্ষে প্রবেশ করেন। এর আগে দুপুর
আজ বাজেট পেশ, মহাজোট সরকারের শেষ বাজেট
নানামুখি প্রত্যাশা আর চাপের মুখে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত আজ বৃহস্পতিবার আগামী ২০১২-১৩ অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। বর্তমান মহাজোট সরকারের শেষ পূর্ণাঙ্গ বাস্তবায়নযোগ্য বাজেটে অর্থমন্ত্রীর দৃষ্টি থাকবে ২০১৩ সালের নির্বাচনের দিকে। এ লক্ষ্যেই অর্থমন্ত্রী নতুন বাজেটে বিদ্যুত উৎপাদন বৃদ্ধি, রাস্তাঘাট মেরামত, সামাজিক নিরাপত্তা জোরদার, গ্রামীণ অবকাঠামো নির্মাণ এবং কৃষি ও পল্লী উন্নয়নের
৭.২ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্যে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকার বাজেট
সাত দশমিক দুই শতাংশ প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্য নিয়ে অর্থমন্ত্রী আগামী অর্থবছরের নতুন বাজেট ঘোষণা করতে যাচ্ছেন। নতুন বাজেটের আকার দাঁড়াচ্ছে এক লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা। যা চলতি অর্থবছরের মূল বাজেটের চেয়ে প্রায় ১৭ শতাংশ বেশি। চলতি অর্থবছরে মূল বাজেটের আকার ছিল এক লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা। আগামী অর্থবছরের বাজেটে অনুন্নয়ন ব্যয়
বাজেটের ১০টি বিশেষ অগ্রাধিকার খাত
নতুন অর্থবছরের বাজেটে ১০টি খাত বিশেষ অগ্রাধিকার পাচ্ছে। বর্তমান সরকারের রূপকল্প-২০২১ এর আলোকে তৈরি করা পরিপ্রেক্ষিত পরিকল্পনা এবং ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে ওই অগ্রাধিকার নির্ধারণ করা হয়েছে। বিদ্যমান বাস্তবতা মাথায় রেখে এবারের বাজেটে অগ্রাধিকার তালিকায় প্রথমে রয়েছে বিদ্যুৎ খাত। বিদ্যুতের পাশাপাশি জ্বালানি ও খনিজ সম্পদেও বরাদ্দ বাড়ছে বড় অঙ্কের। বাজেট প্রণয়নের সঙ্গে সংশ্লিষ্ট সূত্র জানায়,
জাতীয় বাজেট পরিক্রমা: এক নজরে ১৯৭১ থেকে ২০১২
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদে ২০১২-১৩ চলতি অর্থবছরের বাজেট ঘোষণা করবেন। এটি আওয়ামী লীগ সরকারের ১৩তম এবং দেশের ৪১তম বাজেট। ১৯৭১ সাল থেকে এক নজরে বাজেট পরিক্রমা : অর্থবছর : বাজেট উপস্থাপক বাজেটের আকার রাজস্ব এডিপি ১৯৭২-’৭৩ তাজউদ্দিন আহমেদ ; ৭৮৬ কোটি টাকা ; ২১৮.১৫ কোটি টাকা ;৫০১ কোটি
বাজেটে যেসব দলিল প্রকাশ করা হবে
অর্থ মন্ত্রী জাতীয় সংসদে বাজেট পেশ করার সাথে সাথে বিভিন্ন সংশ্লিষ্ট খাতের পরিকল্পনা এবং বিস্তারিত তথ্য প্রকাশ করবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, কাল বাজেট বক্তৃতা, বাজেটের সংক্ষিপ্তসার, বার্ষিক আর্থিক বিবৃতি, ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রযাত্রাঃ একটি হালচিত্র, বিদ্যুৎ ও জ্বালানি খাত উন্নয়নে পথনকশা : দ্বিতীয় হালচিত্র, সম্পূরক আর্থিক বিবৃতি, নারীর উন্নয়ন ও অধিকার প্রতিষ্ঠায় পঁচিশটি