২০১২-২০১৩ অর্থবছরের ব্যয় নির্বাহের জন্য অভ্যন্তরীণ ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণের পরিমাণ হবে ৩৩ হাজার ৪ শ ৮৪ কোটি টাকা। এর মধ্যে ব্যাংকিং ব্যবস্থা থেকে নিট ঋণের পরিমাণ ২৩ হাজার কোটি টাকা। বাকি ১০ হাজার ৪শত ৮৪ কাটি টাকা আসবে ব্যাংক বহির্ভূত খাত থেকে।
২০১২-১৩ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব করা হয়েছে।
সরকারের মোট অভ্যন্তরীণ ঋণের পরিমাণ হবে ১ লাখ ৩৬ হাজার ২১৭ কোটি টাকা। এর মধ্যে মোট অভ্যন্তরীণ ঋণ পরিশোধে ব্যয় করা হবে ১ লাখ ২ হাজার ৭ শ ৩৩ কোটি টাকা।